রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ | ২৮ ভাদ্র, ১৪৩৩ | ৩০ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:১৬:৩০
শিরোনাম
ধানমন্ডিতে গোপন বৈঠক, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা সাইদুর গ্রেপ্তার ঢাকায় সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালুর ঘোষণা আইনমন্ত্রীর ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ সেপ্টেম্বর নবম পে-স্কেলের গেজেট প্রকাশে নতুন অনিশ্চয়তা যুক্তরাষ্ট্রের ভোটদানের সমালোচনা করে দুঃখ প্রকাশ ফ্রান্সের জাতিসংঘ মিশনের দেবিদ্বারে সাবেক ছাত্রদল ও যুবদল নেতার বিরুদ্ধে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের অভিযোগ, থানায় জিডি দুর্নীতির পোস্টার বয় আসিফ মাহমুদ নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ ২০ বছরের দাম্পত্যের ইতি টানলেন ‘রিচার’খ্যাত অভিনেতা আলান রিচসন ৯/১১ হামলার আগেই ভারতে হামলার ছক কষেছিলেন লাদেন ধানমন্ডিতে গোপন বৈঠক, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা সাইদুর গ্রেপ্তার ঢাকায় সাব-রেজিস্ট্রার বদলিতে লটারি পদ্ধতি চালুর ঘোষণা আইনমন্ত্রীর ফাতেহা-ই-ইয়াজদাহমে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ২৩ সেপ্টেম্বর নবম পে-স্কেলের গেজেট প্রকাশে নতুন অনিশ্চয়তা যুক্তরাষ্ট্রের ভোটদানের সমালোচনা করে দুঃখ প্রকাশ ফ্রান্সের জাতিসংঘ মিশনের দেবিদ্বারে সাবেক ছাত্রদল ও যুবদল নেতার বিরুদ্ধে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের অভিযোগ, থানায় জিডি দুর্নীতির পোস্টার বয় আসিফ মাহমুদ নগদের ৭৮৬ কোটি টাকার শেয়ার অবরুদ্ধের আদেশ ২০ বছরের দাম্পত্যের ইতি টানলেন ‘রিচার’খ্যাত অভিনেতা আলান রিচসন ৯/১১ হামলার আগেই ভারতে হামলার ছক কষেছিলেন লাদেন

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় রিকশা চালক ও যাত্রী নিহত

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১২:২৩
শেয়ার: mail
যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় রিকশা চালক ও যাত্রী নিহত

ছবিঃসংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীতে উল্টোপথে বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত রিকশার চালক ফিরোজ আহমেদ (৫০) ও এক যাত্রী নিহত হয়েছেন। নিহত রিকশা চালক কদমতলির মুরাদপুর এলাকার বাসিন্দা ছিলেন। তবে যাত্রীর পরিচয় এখনও সনাক্ত হয়নি; বয়স আনুমানিক ৫৫ বছর।

শুক্রবার (৩ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে যাত্রাবাড়ী মীরহাজীরবাগ কাঁচাবাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পথচারীরা মুমূর্ষু অবস্থায় দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ২টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।

পথচারী মো. খাইরুল ইসলাম জানিয়েছেন, তিনি একটি দোকানের পাশে চা পান করছিলেন, তখন উল্টো পথে দ্রুতগতিতে আসা ট্রাকটি রিকশার উপর উঠে যায়। পরে পথচারীরা ট্রাকের নিচ থেকে দুজনকে উদ্ধার করে এবং ট্রাক চালককে আটক করেন। চালক জানিয়েছে, যাত্রাবাড়ী দয়াগঞ্জে অন্য একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগেছিল, সেটি ধরতে উল্টোপথে দ্রুত চলছিল।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৪ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় রিকশা চালক ও যাত্রী নিহত

বিস্তারিত কমেন্টে