মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:৫১:৩৫
শিরোনাম
স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করল মেক্সিকো পুলিশের ৩১ কর্মকর্তাকে রদবদল করল সরকার রাজশাহী-পাবনায় বাসচাপায় প্রাণ গেল দুই যুবকের শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলতে চায় ইরান পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বেরিয়ে আসবে রহস্য: রাশেদ খাঁন পি৪এম সম্মেলনে যোগ দিচ্ছেন জয়শঙ্কর, বাড়ছে আগ্রহ আগে সমালোচনা, এখন প্রশংসা—মামদানিকে নিয়ে বদলে গেলেন ট্রাম্প জাকার্তায় দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম লংমার্চ স্থগিতের অনুরোধ শাহবাজের স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করল মেক্সিকো পুলিশের ৩১ কর্মকর্তাকে রদবদল করল সরকার রাজশাহী-পাবনায় বাসচাপায় প্রাণ গেল দুই যুবকের শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলতে চায় ইরান পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বেরিয়ে আসবে রহস্য: রাশেদ খাঁন পি৪এম সম্মেলনে যোগ দিচ্ছেন জয়শঙ্কর, বাড়ছে আগ্রহ আগে সমালোচনা, এখন প্রশংসা—মামদানিকে নিয়ে বদলে গেলেন ট্রাম্প জাকার্তায় দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম লংমার্চ স্থগিতের অনুরোধ শাহবাজের

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৭
শেয়ার: mail
বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে সনদ ও ক্রেস্টের পাশাপাশি নগদ এক লাখ টাকা করে পুরস্কার দেওয়া হবে।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা নীতিমালা অনুযায়ী, উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে দিবসটি একযোগে উদ্‌যাপন করা হবে। দিবসটির কেন্দ্রীয় সমন্বয়ের দায়িত্বে থাকবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

নীতিমালায় বিশ্ব শিক্ষক দিবস উদ্‌যাপনের তিনটি প্রধান উদ্দেশ্য নির্ধারণ করা হয়েছে। সেগুলো হলো ইউনেসকো ঘোষিত প্রতিপাদ্যের আলোকে দিবসটি উদ্‌যাপন, সমাজের সব স্তরে শিক্ষকদের ভূমিকা ও অবদান তুলে ধরা এবং গুণী শিক্ষক সম্মাননার মাধ্যমে শিক্ষক সমাজের প্রতি সম্মান প্রদর্শন।

নীতিমালার ৫.১ ধারা অনুযায়ী, মোট ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়া হবে। স্তর অনুযায়ী সম্মাননাপ্রাপ্তদের সংখ্যা নিচে দেওয়া হলো—

  • প্রাথমিক পর্যায়ে (১০ জন): সাধারণ শিক্ষা থেকে ৫ জন ও মাদ্রাসা শিক্ষা থেকে ৫ জন।
  • মাধ্যমিক পর্যায়ে (২০ জন): সাধারণ শিক্ষা থেকে ১০ জন, কারিগরি শিক্ষা থেকে ৫ জন ও মাদ্রাসা শিক্ষা থেকে ৫ জন।
  • কলেজ পর্যায়ে (২৫ জন): সাধারণ শিক্ষা থেকে ১৫ জন, কারিগরি শিক্ষা থেকে ৫ জন ও মাদ্রাসা শিক্ষা থেকে ৫ জন।
  • সাধারণ বিশ্ববিদ্যালয়ে (২০ জন): সরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ জন ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ৫ জন।
  • বিশেষায়িত ও অন্যান্য প্রতিষ্ঠানে (২০ জন): চিকিৎসা মহাবিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় থেকে ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ৩ জন, প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ৩ জন এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয় থেকে ৪ জন।

এ ছাড়া প্রধানমন্ত্রী কর্তৃক নির্বাচিত ৫ জন শিক্ষক এই সম্মাননা পাবেন। তবে বিশেষ প্রয়োজনে জাতীয় স্টিয়ারিং কমিটি সম্মাননার স্তর ও সংখ্যা পরিবর্তন করার এখতিয়ার রাখবে বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

নীতিমালায় আরও বলা হয়েছে, গুণী শিক্ষক নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট অধিদপ্তর ও প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর প্রতিটি ক্যাটাগরির বিপরীতে তিনজনের প্যানেল তৈরি করে জাতীয় স্টিয়ারিং কমিটির কাছে পাঠাবে।

একইভাবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালকের নেতৃত্বে গঠিত কমিটি বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকদের জন্য প্রতিটি ক্যাটাগরির বিপরীতে তিনজনের প্যানেল প্রস্তুত করবে। পরে চূড়ান্ত অনুমোদনের জন্য তা স্টিয়ারিং কমিটির কাছে পেশ করা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা

বিস্তারিত কমেন্টে