মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:৩০:৫৯
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

ফেলোশিপের সুযোগ দিচ্ছে মেটা, থাকবে যেসব সুবিধা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৪
শেয়ার: mail
ফেলোশিপের সুযোগ দিচ্ছে মেটা, থাকবে যেসব সুবিধা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন দেশের পিএইচডি শিক্ষার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এসেছে প্রযুক্তিপ্রতিষ্ঠান মেটা। মেটা রিসার্চ পিএইচডি ফেলোশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা দুই বছরের পূর্ণ টিউশন ফি, বছরে ৪২ হাজার মার্কিন ডলার স্টাইপেন্ডসহ গবেষণা ও জীবনযাপনে নানা সুবিধা পাবেন। তবে এ ফেলোশিপে আবেদনের সময় শেষ হচ্ছে আগামী ২০ সেপ্টেম্বর।

স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।

ফেলোশিপটি পিএইচডি অধ্যয়নের যেকোনো বর্ষের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। আবেদন মূল্যায়নের ক্ষেত্রে গবেষণা প্রস্তাবের মান, গবেষণার সম্ভাব্য প্রভাব এবং সুপারিশপত্র বিবেচনা করা হবে। ফেলোশিপ কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দুটি সুপারিশপত্র জমা না হলে আবেদন মূল্যায়নের জন্য বিবেচনা করা হবে না।

নির্বাচিত ফেলোরা পাবেন—

  • দুই বছরের পূর্ণ টিউশন ফি ও অন্যান্য একাডেমিক ফি
  • বছরে ৪২ হাজার মার্কিন ডলার স্টাইপেন্ড
  • জীবনযাপন ও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের ব্যয়
  • মেটার বার্ষিক ফেলোশিপ সামিটে অংশ নেওয়ার সুযোগ
  • মেটার গবেষকদের সঙ্গে কাজ ও যোগাযোগের সুযোগ

আবেদনের যোগ্যতা—

  • আবেদনকারীকে অবশ্যই ফুলটাইম পিএইচডি শিক্ষার্থী হতে হবে।
  • আবেদনকারীকে একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নরত থাকতে হবে।
  • আবেদনকারী যেকোনো জাতীয়তার হতে পারবেন।
  • আবেদনকারীকে অবশ্যই এক বা একাধিক চলমান গবেষণা প্রকল্পে জড়িত থাকতে হবে।
  • আবেদনকারী ইতিমধ্যে ফেসবুক থেকে অন্য কোনো অনুদান পেয়ে থাকলে স্বয়ংক্রিয়ভাবে এই ফেলোশিপের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।

গুরুত্বপূর্ণ সময়সূচি—

  • আবেদন শুরু: ৩ আগস্ট ২০২৬
  • আবেদন শেষ: ২০ সেপ্টেম্বর ২০২৬
  • সুপারিশপত্র জমার শেষ সময়: ৬ অক্টোবর ২০২৬
  • আবেদন মূল্যায়ন শুরু: ১১ অক্টোবর ২০২৬
  • ফল প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৭
  • বিজয়ীদের আনুষ্ঠানিক ঘোষণা: ৩১ জানুয়ারি ২০২৭–এর মধ্যে

আবেদনের প্রক্রিয়া—

আগ্রহীদের অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। নিজেদের গবেষণার সঙ্গে সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ গবেষণা ক্ষেত্র নির্বাচন করতে হবে। আবেদনকারীদের দুটি সুপারিশপত্র জমা দিতে হবে, যার একটি অবশ্যই গবেষণা-তত্ত্বাবধায়কের কাছ থেকে হতে হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ফেলোশিপের সুযোগ দিচ্ছে মেটা, থাকবে যেসব সুবিধা

বিস্তারিত কমেন্টে