মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:৫৩:৩৭
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

রাবির তীর্থক নাটকের সভাপতি কাজল, সম্পাদক সাদিকা

হ্লাথোয়াইছা চাক, রাবি প্রতিনিধি
হ্লাথোয়াইছা চাক, রাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৪
শেয়ার: mail
রাবির তীর্থক নাটকের সভাপতি কাজল, সম্পাদক সাদিকা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নাট্যসংগঠন তীর্থক নাটকের ১১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোশারফ হোসেন (কাজল) এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই শিক্ষাবর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সাদিকা ইয়াসমিন আশা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সংগঠনটির নিজস্ব মহড়া কক্ষে অনুষ্ঠিত ২৬তম বার্ষিক সভায় এ কমিটি গঠন করা হয়।

১১ সদস্যের কমিটিতে সহসভাপতি হয়েছেন রিফাইয়া রাজ্জাক রিফা, সহসাধারণ সম্পাদক মো. সাকিব হাসান, সাংগঠনিক সম্পাদক রাবেয়া বরশী নদী, প্রযোজনা সম্পাদক জয়ন্ত কুমার গায়েন, কোষাধ্যক্ষ স্মরণী রায় লুই, প্রচার সম্পাদক আঁখি সাহা এবং দপ্তর সম্পাদক মো. ফাহিম শাহরিয়ার। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মৃদুল আহমেদ মারুফ ও মাহবুবা তাবাচ্ছুম তিশা।

নবনির্বাচিত সভাপতি মোশারফ হোসেন (কাজল) বলেন, বর্তমান সময়ের নানা সামাজিক অসংগতি ও সংকট নাটকের মাধ্যমে তুলে ধরে মানুষের মধ্যে সচেতনতা ও দায়বদ্ধতা তৈরি করতে চাই। একই সঙ্গে সুস্থ ও মানবিক সংস্কৃতিচর্চাকে আরও বিস্তৃত করে সাংস্কৃতিক অঙ্গনে তীর্থকের ভূমিকা জোরালো করতে চাই।

তিনি আরও বলেন, তীর্থক নাটক দেশজ, সুষ্ঠু ও স্বাভাবিক সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সচেতনতা ছড়িয়ে দেবে এবং নাট্য আন্দোলনকে আরও বেগবান করবে—এমন প্রত্যাশা করি।

সাধারণ সম্পাদক সাদিকা ইয়াসমিন আশা বলেন, সমাজে বিদ্যমান নানা অসংগতি তুলে ধরার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে এবং মানুষকে সচেতন করতে নাটকের মাধ্যমে কাজ করতে চাই। একই সঙ্গে সুস্থ ও স্বাভাবিক সংস্কৃতিচর্চার মাধ্যমে সাংস্কৃতিক অঙ্গনে জোরালো ভূমিকা রাখতে চাই।

উল্লেখ্য, তীর্থক নাটক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি নাট্যসংগঠন। ‘নাটক শুধুই শিল্প নয়, শোষণমুক্তির হাতিয়ার’ স্লোগানকে ধারণ করে সংগঠনটি ক্যাম্পাসে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের অন্যতম নাট্যসংগঠন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

রাবির তীর্থক নাটকের সভাপতি কাজল, সম্পাদক সাদিকা

বিস্তারিত কমেন্টে