মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:৫৩:৩২
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

রাবিতে প্রথমবারের মতো মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড

রাবি প্রতিনিধি
রাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৬
শেয়ার: mail
রাবিতে প্রথমবারের মতো মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অণুজীব দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথমবারের মতো মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি (এএসএম)-এর স্টুডেন্ট চ্যাপ্টার অব ইউনিভার্সিটি অব রাজশাহীর উদ্যোগে এ আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে অণুজীববিজ্ঞানের গুরুত্ব তুলে ধরা এবং তরুণ প্রজন্মকে এ বিষয়ে জ্ঞানচর্চা ও গবেষণায় উৎসাহিত করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) গবেষণাগার, রাজশাহীর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও পরিচালক (ভারপ্রাপ্ত) মো. হাবিবুর রহমান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ইমতিয়াজ হাসান।

অনুষ্ঠানে অতিথিরা তরুণ প্রজন্মকে বিজ্ঞানের মৌলিক গবেষণায় এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে অণুজীববিজ্ঞানের আধুনিক অগ্রগতি, এর ব্যবহারিক গুরুত্ব এবং ভবিষ্যৎ সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন।

অলিম্পিয়াডের প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর মধ্যে সনদ বিতরণ করা হয়। পাশাপাশি চূড়ান্তভাবে বিজয়ীদের বিশেষ পুরস্কার দেওয়া হয়। এ সময় আয়োজক সংগঠনের পক্ষ থেকে বিজ্ঞানের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য তাদের ধন্যবাদ জানানো হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

রাবিতে প্রথমবারের মতো মাইক্রোবায়োলজি অলিম্পিয়াড

বিস্তারিত কমেন্টে