শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ | ২১ কার্তিক, ১৪৩৩ | ২৫ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১১:১১:২৩
শিরোনাম
● যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, একটিকে লাখ টাকা জরিমানা-অন্যটি সিলগালা ● ইউজিসির উদ্যোগ ছড়িয়ে দিতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্যোগ ● বান্দরবানে ভিডিও কনফারেন্সে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ ● পলাশবাড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন ● সাংবাদিককে হেনস্তার প্রতিবাদে ইয়ুথ জার্নালের মানববন্ধন, পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান ● খাগড়াছড়িতে প্রথমবার চাষেই ব্রি ধান-১০৩-এর সাফল্য, হেক্টরে ফলন ৬.৫৭ টন ● রুহিয়ায় আরআরইপি প্রকল্পে কর্মী নির্বাচন সম্পন্ন, স্বচ্ছ লটারিতে খুশি দুস্থ নারীরা ● ২০ হাজার কোটি টাকার ঋণ তহবিলে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ● কর্ণফুলীর পাড়ে অনুমোদনহীন ইটভাটা, নির্মাণের ৯০ শতাংশ শেষ ● হরমুজ প্রণালিতে চার দেশের জাহাজ চলাচলে ইরানের বিশেষ ছাড় ● যশোরে দুই ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, একটিকে লাখ টাকা জরিমানা-অন্যটি সিলগালা ● ইউজিসির উদ্যোগ ছড়িয়ে দিতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্যোগ ● বান্দরবানে ভিডিও কনফারেন্সে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ ● পলাশবাড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরের উদ্বোধন ● সাংবাদিককে হেনস্তার প্রতিবাদে ইয়ুথ জার্নালের মানববন্ধন, পরীমনিকে ক্ষমা চাওয়ার আহ্বান ● খাগড়াছড়িতে প্রথমবার চাষেই ব্রি ধান-১০৩-এর সাফল্য, হেক্টরে ফলন ৬.৫৭ টন ● রুহিয়ায় আরআরইপি প্রকল্পে কর্মী নির্বাচন সম্পন্ন, স্বচ্ছ লটারিতে খুশি দুস্থ নারীরা ● ২০ হাজার কোটি টাকার ঋণ তহবিলে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ● কর্ণফুলীর পাড়ে অনুমোদনহীন ইটভাটা, নির্মাণের ৯০ শতাংশ শেষ ● হরমুজ প্রণালিতে চার দেশের জাহাজ চলাচলে ইরানের বিশেষ ছাড়

বাংলাদেশিদের মালদ্বীপ ভ্রমণ আরও সহজ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৭
শেয়ার: mail
বাংলাদেশিদের মালদ্বীপ ভ্রমণ আরও সহজ

মালদ্বীপ যেতে আগ্রহী বাংলাদেশি পর্যটকদের ভ্রমণ আরও সহজ হয়েছে। বর্তমানে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সপ্তাহে সাতটি সরাসরি ফ্লাইট চলাচল করছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ) ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হাইকমিশনার জানান, মালদ্বীপের জাতীয় বিমান সংস্থা মালদিভিয়ান সপ্তাহে দুটি এবং ইউএস-বাংলা এয়ারলাইনস পাঁচটি সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। ফলে বাংলাদেশ থেকে প্রায় প্রতিদিনই সরাসরি মালদ্বীপে যাতায়াতের সুযোগ রয়েছে।

শিউনিন রশীদ বলেন, ভালো কোনো পর্যটন গন্তব্যে পৌঁছানো সহজ হওয়া উচিত। বাংলাদেশ থেকে বর্তমানে মালদ্বীপে ভ্রমণ বেশ সুবিধাজনক।

মালদ্বীপকে শুধু বিলাসবহুল পর্যটন গন্তব্য হিসেবে না দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশটিতে বিলাসবহুল রিসোর্টের পাশাপাশি সাফারি বোট ও স্থানীয় দ্বীপগুলোর গেস্টহাউস রয়েছে। তুলনামূলক কম খরচে এসব গেস্টহাউসে অবস্থান করে স্থানীয় মানুষের জীবনযাপন ও সংস্কৃতির কাছাকাছি থেকে দেশটি ঘুরে দেখার সুযোগ রয়েছে।

বাংলাদেশি পর্যটকদের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধার কথাও তুলে ধরেন হাইকমিশনার। তিনি বলেন, বাংলাদেশি নাগরিকদের আগে থেকে ভিসার জন্য আবেদন করার প্রয়োজন নেই। ফলে টিকিট বুক করে সহজেই মালদ্বীপ ভ্রমণের পরিকল্পনা করা যায়।

শিউনিন রশীদ জানান, পর্যটক আগমনের দিক থেকে মালদ্বীপে বাংলাদেশের অবস্থান বর্তমানে ১৯তম। গত তিন বছর ধরে বাংলাদেশি বাজারে সক্রিয়ভাবে মালদ্বীপ কাজ করছে। দুই দেশের মানুষের যোগাযোগ ও বন্ধুত্ব বাড়াতেও পর্যটন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান তিনি।

এবারের এশিয়ান ট্যুরিজম ফেয়ারে মালদ্বীপের অংশগ্রহণ আরও জোরদার করতে দেশটির বেসরকারি ট্যুর অপারেটর জাহা ট্রাভেলসের সঙ্গে অংশীদারত্বের কথাও জানান হাইকমিশনার। এর মাধ্যমে বাংলাদেশি পর্যটকেরা ঢাকায় বসেই মালদ্বীপ ভ্রমণের পরিকল্পনা করতে পারবেন বলে জানান তিনি।

মধুচন্দ্রিমা, পারিবারিক ছুটি, অ্যাডভেঞ্চার কিংবা স্বল্প সময়ের অবকাশ—বিভিন্ন ধরনের ভ্রমণের জন্য বাংলাদেশি পর্যটকদের মালদ্বীপে যাওয়ার আমন্ত্রণ জানান শিউনিন রশীদ। একই সঙ্গে মেলায় দেশটির প্যাভিলিয়ন পরিদর্শনের আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে পর্যটনবিচিত্রার সম্পাদক ও এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাত। এ ছাড়া বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, নেপাল ও শ্রীলঙ্কাসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বাংলাদেশিদের মালদ্বীপ ভ্রমণ আরও সহজ

বিস্তারিত কমেন্টে