মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:৪৮:২৯
শিরোনাম
কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার হজের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা

ডেঙ্গু প্রতিরোধে জাবি ক্যাম্পাসে বাঁধনের অভিযান

জাবি প্রতিনিধি
জাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩১
শেয়ার: mail
ডেঙ্গু প্রতিরোধে জাবি ক্যাম্পাসে বাঁধনের অভিযান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ডেঙ্গু মশার প্রজননস্থল ধ্বংস ও সচেতনতা তৈরির লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে অভিযান পরিচালনা করেছে স্বেচ্ছা রক্তদাতাদের সংগঠন বাঁধন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আয়োজিত এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও কিটতত্ত্ব বিশেষজ্ঞ ড. কবিরুল বাশার এবং বাঁধনের সদস্যরা অংশ নেন।

কর্মসূচির অংশ হিসেবে উপ-উপাচার্যদ্বয় ও অধ্যাপক ড. কবিরুল বাশার শহীদ সালাম-বরকত হল প্রাঙ্গণে ডেঙ্গু মশার লার্ভা ও প্রজননস্থল শনাক্ত করে ধ্বংস করেন।

আয়োজকেরা জানান, বাঁধনের সদস্যদের ১০টি দলে ভাগ করে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ডেঙ্গু মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও ক্যাম্পাসে বসবাসকারী অন্যদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হয়।

কর্মসূচিতে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল নিয়মিত পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ডেঙ্গু প্রতিরোধে জাবি ক্যাম্পাসে বাঁধনের অভিযান

বিস্তারিত কমেন্টে