শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬ | ১২ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৬ জমাদিউস সানী, ১৪৪৮ | সকাল ৯:৪৪:০৫
শিরোনাম
● লেখাপড়ায় দুর্নীতি ও নকল বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী ● মিশরের সঙ্গে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব বাংলাদেশের ● হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে, দাবি আইআরজিসির ● বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী ● সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ ● দীর্ঘ আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ ॥ বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা ● চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল ● ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার ● কুবির নজরুল হলের নতুন প্রাধ্যক্ষ প্রত্নতত্ত্বের মশিউর রহমান ● বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি ● লেখাপড়ায় দুর্নীতি ও নকল বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী ● মিশরের সঙ্গে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব বাংলাদেশের ● হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে, দাবি আইআরজিসির ● বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিমানবন্দরে বিদায় জানালেন প্রধানমন্ত্রী ● সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ ● দীর্ঘ আট বছর পর নেতৃত্ব নির্বাচনের সুযোগ ॥ বঞ্চনার মধ্যেও নতুন প্রত্যাশায় চা শ্রমিকরা ● চাটমোহরে ধান মাড়াইয়ের মেশিনে গামছা পেঁচিয়ে প্রাণ গেল ● ছয় মাসের জ্বালানি চাহিদা মেটাতে ৮ হাজার কোটি টাকার তেল কিনবে সরকার ● কুবির নজরুল হলের নতুন প্রাধ্যক্ষ প্রত্নতত্ত্বের মশিউর রহমান ● বাকেরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি

আরব সাগরে ভারত-পাকিস্তান যুদ্ধজাহাজের সংঘর্ষ, তলব পাকিস্তানি কূটনীতিককে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৮
শেয়ার: mail
আরব সাগরে ভারত-পাকিস্তান যুদ্ধজাহাজের সংঘর্ষ, তলব পাকিস্তানি কূটনীতিককে

উত্তর আরব সাগরে পাকিস্তান নৌবাহিনীর একটি জাহাজের সঙ্গে ভারতীয় একটি যুদ্ধজাহাজের সংঘর্ষের ঘটনায় পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্স সাদ আহমেদ ওয়ারাইচকে তলব করেছে নয়াদিল্লি। আন্তর্জাতিক জলসীমায় পাকিস্তানি নৌ-ইউনিটের আচরণকে ‘অগ্রহণযোগ্য ও অপেশাদার’ আখ্যা দিয়ে এর বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানিয়েছে ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঘটনাটি ঘটে। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, পাকিস্তানি নৌ-জাহাজের আচরণ ১৯৯১ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদের লঙ্ঘন করেছে। সামরিক মহড়া, কৌশলগত কার্যক্রম ও সৈন্য চলাচলের বিষয়ে আগাম নোটিশ দেওয়ার বিষয়টি ওই চুক্তিতে উল্লেখ রয়েছে।

পাকিস্তানের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ভারতের প্রতিবাদের বিষয়টি জানাতে বলা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সামরিক ইউনিটগুলোকে সতর্কতা অবলম্বন এবং দুই দেশের মধ্যে স্বাক্ষরিত চুক্তিগুলো মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নিয়মিত নজরদারি মিশনে থাকা ভারতের একটি সম্মুখসারির যুদ্ধজাহাজের খুব কাছাকাছি চলে আসে পাকিস্তানি একটি নৌযান। ওমানের প্রায় ২২০ কিলোমিটার পূর্বে পাকিস্তানি জাহাজটি ভারতীয় জাহাজের খুব কাছ দিয়ে যাওয়ার সময় সংঘর্ষের ঘটনা ঘটে বলে সূত্রগুলো জানিয়েছে।

সূত্রগুলোর দাবি, পাকিস্তানি জাহাজটি দ্রুতগতিতে ও অনিরাপদ কৌশলে এগিয়ে আসায় এ পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনার সময় সমুদ্রও উত্তাল ছিল। পরে উভয় জাহাজকে ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়।

সংঘর্ষে জড়িত দুই জাহাজের সুনির্দিষ্ট পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। তবে সূত্রের দাবি, পাকিস্তানের ‘হুনাইন-ক্লাস’ করভেট শ্রেণির একটি জাহাজের সঙ্গে ভারতের একটি সম্মুখসারির যুদ্ধজাহাজের সংঘর্ষ হয়েছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাটি আন্তর্জাতিক জলসীমায় ঘটেছে এবং এতে বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এ ধরনের ঘটনা এবারই প্রথম নয়। ২০১১ সালের জুনে পাকিস্তানি নৌবাহিনীর জাহাজ ‘বাবর’ ও ভারতের ‘আইএনএস গোদাবরী’র মধ্যেও একই ধরনের একটি ঘটনা ঘটেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, ইসলামাবাদে নিযুক্ত ভারতের চার্জ দ্য অ্যাফেয়ার্সকেও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুরূপ প্রতিবাদ জানানোর নির্দেশ দিয়েছে নয়াদিল্লি।

সূত্র: এনডিটিভি

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

আরব সাগরে ভারত-পাকিস্তান যুদ্ধজাহাজের সংঘর্ষ, তলব পাকিস্তানি কূটনীতিককে

বিস্তারিত কমেন্টে