মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:২৭:১৫
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

২০২৭ সালের এসএসসি ও দাখিলে ১৩ বিষয়ে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, বিজ্ঞপ্তি প্রকাশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:১১
শেয়ার: mail
২০২৭ সালের এসএসসি ও দাখিলে ১৩ বিষয়ে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, বিজ্ঞপ্তি প্রকাশ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

আসন্ন ২০২৭ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় নিয়মিত শিক্ষার্থীদের জন্য ১৩টি বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে সিলেবাসের ভিন্নতা থাকার কারণে বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র পৃথক রাখা হবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের প্রকাশনা নিয়ন্ত্রক অধ্যাপক এফ এম শাকিরুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৭ সালে অনুষ্ঠিতব্য দাখিল ও এসএসসি পরীক্ষায় সাধারণ ও মাদরাসা শিক্ষা বোর্ডের নিয়মিত পরীক্ষার্থীদের জন্য নির্ধারিত ১৩টি বিষয়ে একই প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।

অভিন্ন প্রশ্নপত্রের ১৩টি বিষয় ও সেগুলোর বিষয় কোড হলো: বাংলা দ্বিতীয় পত্র (১০২), ইংরেজি প্রথম পত্র (১০৭), ইংরেজি দ্বিতীয় পত্র (১০৮), গণিত (১০৯), তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (১৫৪), বাংলাদেশ ও বিশ্বপরিচয় (১৫০), পদার্থবিজ্ঞান (১৩৬), রসায়ন (১৩৭), জীববিজ্ঞান (১৩৮), উচ্চতর গণিত (১২৬), পৌরনীতি ও নাগরিকতা (১৪০), কৃষিশিক্ষা (১৩৪) এবং গার্হস্থ্যবিজ্ঞান (১৫১)।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, বাংলা প্রথম পত্রের পরিবর্তিত বিষয় কোড ১০১ হলেও এসএসসি ও দাখিল স্তরের পাঠ্যসূচির ভিন্নতার কারণে ২০২৭ সালের নিয়মিত পরীক্ষার্থীদের জন্য এ বিষয়ের পৃথক প্রশ্নপত্র তৈরি করা হবে।

এ ছাড়া ২০২৭ সালের অনিয়মিত পরীক্ষার্থীদের ক্ষেত্রে তাঁদের রেজিস্ট্রেশন কার্ডে বর্ণিত বিষয় কোড অপরিবর্তিত থাকবে এবং তাঁদের জন্য পূর্বের নিয়মানুযায়ী আলাদা প্রশ্নপত্র প্রণয়ন করা হবে।

বাংলাদেশ মাদরাসা শিক্ষাবোর্ডের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠান, সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী এবং বোর্ডের সংশ্লিষ্ট শাখাগুলোকে এই নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যক্রম গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

২০২৭ সালের এসএসসি ও দাখিলে ১৩ বিষয়ে অভিন্ন প্রশ্নে পরীক্ষা, বিজ্ঞপ্তি প্রকাশ

বিস্তারিত কমেন্টে