মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৫০:০৯
শিরোনাম
● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● রুহিয়ায় জমির বিরোধে রাতে বাড়িতে হামলা, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ● পলাশবাড়ীতে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত ● রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● রুহিয়ায় জমির বিরোধে রাতে বাড়িতে হামলা, ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ ● পলাশবাড়ীতে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত ● রুহিয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: ভূমি সেবার স্থবিরতা নিয়ে উদ্বেগ

জনগণের কথা না শুনলে সরকার পথ হারাবে: আইনমন্ত্রী

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৯
শেয়ার: mail
জনগণের কথা না শুনলে সরকার পথ হারাবে: আইনমন্ত্রী

জনগণের কথা না শুনলে সরকার ও জনপ্রতিনিধিরা পথ হারাবেন বলে সতর্ক করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, রাষ্ট্র পরিচালনায় জনগণের মতামত ও অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি দেশে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জেলার উন্নয়ন নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জনগণই রাষ্ট্রের মূল শক্তি। ভোটের মাধ্যমে জনগণ সরকার ও জনপ্রতিনিধিদের দায়িত্ব দেয়। সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে সাধারণ মানুষের প্রত্যাশা ও সমস্যাগুলো জানতে হবে। জনগণের মতামত উপেক্ষা করে পরিচালিত কোনো ব্যবস্থা দীর্ঘদিন কার্যকর থাকতে পারে না।

তিনি আরও বলেন, রাজনৈতিক মতের ভিন্নতা গণতন্ত্রের স্বাভাবিক বিষয়। তবে দেশের স্বার্থে এবং মানুষের নিরাপত্তা ও স্বাধীনতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অতীতের মতো সহিংসতা, প্রাণহানি ও স্বজন হারানোর ঘটনা যাতে আর না ঘটে, সে বিষয়ে রাজনৈতিক ও প্রশাসনিক পর্যায়ে সতর্ক থাকতে হবে।

সভায় বাগেরহাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলার বিভিন্ন এলাকার সমস্যা, উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং জনগণের বিভিন্ন দাবি ও প্রত্যাশার বিষয়ও উঠে আসে। জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা এসব বিষয়ে তাদের মতামত তুলে ধরেন।

আইনমন্ত্রী সংশ্লিষ্টদের বক্তব্য শোনার পর বলেন, জনগণের সমস্যা দ্রুত চিহ্নিত করে সমাধানে উদ্যোগ নিতে হবে। সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি জনসেবাকে আরও কার্যকর করতে হবে।

তিনি জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের জনগণের কাছাকাছি থেকে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

জনগণের কথা না শুনলে সরকার পথ হারাবে: আইনমন্ত্রী

বিস্তারিত কমেন্টে