মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৩০ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:০৮:১৭
শিরোনাম
একাদশে ভর্তি আবেদনের ফল প্রকাশ আগামীকাল, যেভাবে দেখবেন ইয়েমেনে হামলা চালাতে ব্রিটেনের সামরিক সহায়তা চাইল সৌদি আরব মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের ও আরাফাতসহ সাতজনের মৃত্যুদণ্ড ইলিশের ভরা মৌসুমেও ভারত থেকে মাছ আমদানি, দেশে কমছে উৎপাদন চলতি মাসের শেষদিকে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিন ছুটি মিলবে যেভাবে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত এসআই জুয়েল উদ্দিন বিশ্বকাপের পর মাঠে নামছে আর্জেন্টিনা, ঘরের মাঠে খেলবে ৩ প্রীতি ম্যাচ মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড যুক্তরাজ্যের করপোরেট প্রধান ও সাধারণ কর্মীদের বেতনের বৈষম্য ১৩০ গুণ একাদশে ভর্তি আবেদনের ফল প্রকাশ আগামীকাল, যেভাবে দেখবেন ইয়েমেনে হামলা চালাতে ব্রিটেনের সামরিক সহায়তা চাইল সৌদি আরব মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের ও আরাফাতসহ সাতজনের মৃত্যুদণ্ড ইলিশের ভরা মৌসুমেও ভারত থেকে মাছ আমদানি, দেশে কমছে উৎপাদন চলতি মাসের শেষদিকে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিন ছুটি মিলবে যেভাবে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত এসআই জুয়েল উদ্দিন বিশ্বকাপের পর মাঠে নামছে আর্জেন্টিনা, ঘরের মাঠে খেলবে ৩ প্রীতি ম্যাচ মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড যুক্তরাজ্যের করপোরেট প্রধান ও সাধারণ কর্মীদের বেতনের বৈষম্য ১৩০ গুণ

কালো জাদু’র ভয় দেখিয়ে ৩ লাখ টাকার স্বর্ণালংকার হাতিয়ে নিলেন প্রতারক চক্র

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫২
শেয়ার: mail
কালো জাদু’র ভয় দেখিয়ে ৩ লাখ টাকার স্বর্ণালংকার হাতিয়ে নিলেন প্রতারক চক্র

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নাটোরের বাগাতিপাড়ায় ‘কালো জাদু’র ভয় দেখিয়ে ও সম্মোহন (হিপনোটাইজ) করার ফাঁদ পেতে একটি পরিবারের কাছ থেকে প্রায় তিন লাখ টাকা মূল্যের স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অজ্ঞাতপরিচয় দুই প্রতারকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বাগাতিপাড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাঁকা ইউনিয়নের বড় পাঁকা গ্রামের বাসিন্দা মো. আকছেদ আলীর বাড়িতে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, আকছেদ আলীর ছেলে সিহাব আলী (২২) শারীরিক অসুস্থতার কারণে বাড়িতেই অবস্থান করছিলেন। সোমবার দুপুর আনুমানিক ১২টার দিকে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি তাদের বাড়ির সামনে এসে স্থানীয় ধর্মীয় মাহফিলের নামে সাহায্য দাবি করেন। এ সময় সিহাব তাদের ২০ টাকা অনুদান দিলে তারা এক গ্লাস খাওয়ার পানি চান। পানি আনতে অনিচ্ছা প্রকাশ করায় প্রতারক চক্রের সদস্যরা সিহাবের মাকে বাইরে ডেকে আনতে বলেন।

সিহাবের মা বাইরে এলে অভিযুক্তরা তার ছেলেকে উদ্দেশ্য করে বলেন যে, তার ওপর গভীর ‘কালো জাদু’ করা হয়েছে এবং সে মারাত্মক বিপদে রয়েছে। এতে সিহাবের মা আতঙ্কিত হয়ে কান্নাকাটি শুরু করলে প্রতারকরা আরও নানা ধরনের অমঙ্গলের ভয়ভীতি দেখায়। একপর্যায়ে তারা ঘরের ভেতর থেকে এক গ্লাস পানি আনতে বলে এবং সেই পানিতে কিছু একটা মিশিয়ে সিহাবের মাকে পান করতে দেয়।

এরপর পরিবারের অমঙ্গল দূর করার অজুহাত দিয়ে ঘরের সব স্বর্ণালংকার এনে ওই পানিতে ডুবিয়ে রাখতে নির্দেশ দেওয়া হয়। সরল বিশ্বাসে সিহাবের মা ঘরে থাকা একটি স্বর্ণের আংটি, একটি চেইন ও এক জোড়া কানের দুল এনে পানির গ্লাসে ডুবিয়ে দেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, প্রতারক চক্রটি সুযোগ বুঝে সিহাবকে বাইরে থেকে একটি বিশেষ খেজুরের কাঁটা খুঁজে নিয়ে আসতে বলে। সিহাব বাড়ির বাইরে চলে গেলে প্রতারকরা তার মা ও ছোট ভাইকে সম্মোহন করে ঘরের ভেতর আটকে রেখে স্বর্ণালংকারগুলো নিয়ে দ্রুত চম্পট দেয়।

ভুক্তভোগী পরিবারের দাবি, হাতিয়ে নেওয়া স্বর্ণালংকারের আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা। ঘটনার পর সিহাব বাড়িতে ফিরে এসে বিষয়টি বুঝতে পারেন। পরে অনেক খোঁজাখুঁজি করেও স্বর্ণালংকার না পেয়ে তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগকারী আকছেদ আলী জানান, প্রতারক চক্রের সদস্যদের ছবি ও সিসিটিভি ভিডিও ফুটেজ তাদের কাছে সংরক্ষিত রয়েছে, যা পুলিশকে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র দাস জানান, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। সংরক্ষিত ফুটেজ ও তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কালো জাদু’র ভয় দেখিয়ে ৩ লাখ টাকার স্বর্ণালংকার হাতিয়ে নিলেন প্রতারক চক্র

বিস্তারিত কমেন্টে