সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২৯ ভাদ্র, ১৪৩৩ | ১ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:২৭:৩০
শিরোনাম
জ্বালানি নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: মাহদী আমিন নওগাঁয় অবৈধ ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা জেলা প্রশাসনের হরমুজ প্রণালী নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক স্থগিত করল ওমান ও ইরান রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ ইন্দোনেশিয়ায় উত্তাল সমুদ্রে ফেরিডুবি: ৬ জনের মরদেহ উদ্ধার বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও কমল স্বর্ণের দর ওবায়দুল কাদেরসহ সাতজনের মানবতাবিরোধী অপরাধের রায় মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ৪০ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে দুদক ইতালি থেকে ফিরে হামলার ঘটনায় যা বললেন বাঁধন পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, গুরুতর ৪ জন রংপুর মেডিকেলে জ্বালানি নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: মাহদী আমিন নওগাঁয় অবৈধ ইটভাটা বন্ধে কঠোর নির্দেশনা জেলা প্রশাসনের হরমুজ প্রণালী নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক স্থগিত করল ওমান ও ইরান রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ ইন্দোনেশিয়ায় উত্তাল সমুদ্রে ফেরিডুবি: ৬ জনের মরদেহ উদ্ধার বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও কমল স্বর্ণের দর ওবায়দুল কাদেরসহ সাতজনের মানবতাবিরোধী অপরাধের রায় মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ৪০ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে দুদক ইতালি থেকে ফিরে হামলার ঘটনায় যা বললেন বাঁধন পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, গুরুতর ৪ জন রংপুর মেডিকেলে

ইতালি থেকে ফিরে হামলার ঘটনায় যা বললেন বাঁধন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৮
শেয়ার: mail
ইতালি থেকে ফিরে হামলার ঘটনায় যা বললেন বাঁধন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলা ও হেনস্তার শিকার হওয়ার পর দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হামলাকারীদের উদ্দেশে বাঁধন বলেন, যারা আক্রমণ করছে, তারা নিজেরাই বিপদের মধ্যে পড়ছে। তারা ভাবছে পার পেয়ে যাবে। বিষয়টি এমন নয় যে কেবল দূর থেকে গালি দিয়েছে, স্লোগান দিয়েছে কিংবা পানি ছুড়েছে; তারা সরাসরি আমার গায়ে হাত তুলেছে। এই বর্বরতা বন্ধ হওয়া উচিত। এমন আচরণ করে তারা প্রবাসে নিজেদের অবস্থানকেই অনিরাপদ করে তুলছে।

রাজনৈতিক অন্ধত্ব পরিহারের আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব ঘটনার জন্য শেষ পর্যন্ত আপনাদের পরিবারকেই ভুগতে হবে। দলের যেসব শীর্ষ নেতা অডিও ও ভিডিও বার্তা পাঠিয়ে আপনাদের উসকে দিচ্ছেন, তারা কিন্তু আপনাদের জীবনের দায়িত্ব নেবেন না। আপনারা মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রমে উপার্জিত অর্থ বাংলাদেশে পাঠান। তাই এসব সহিংস কর্মকাণ্ডে আর জড়াবেন না। দলকে আপনারা ভালোবাসতে পারেন, সমর্থন করতে পারেন; কিন্তু দয়া করে দলকানা হবেন না।

রাজনৈতিক দলটির শীর্ষ নেতৃত্বের প্রতি ইঙ্গিত করে বাঁধন আরও বলেন, আপনারা একটি বড় রাজনৈতিক দল। সাময়িকভাবে হয়তো আপনাদের কার্যক্রম স্থগিত রয়েছে, কিন্তু ভবিষ্যতে তো আপনাদের রাজনীতি করতে হবে। আপনারা ভবিষ্যৎ রাজনীতির কী ধরনের রূপরেখা তৈরি করছেন, সেটির দিকে নজর দিন। এমন রূপরেখা তৈরি করবেন না, যার কারণে ভবিষ্যতে আপনাদের নিজেদেরই লজ্জিত হতে হয়।

উল্লেখ্য, ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ারে অংশ নিতে গত সপ্তাহে ইতালি যান বাঁধন। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে ঘোরার সময় জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে সক্রিয় অবস্থানের কারণে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কিছু প্রবাসী নেতাকর্মী তার ওপর চড়াও হয়ে হামলা ও হেনস্তা চালায় বলে অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিকার চেয়ে তিনি ইতোমধ্যে ইতালির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক মামলা দায়ের করেছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ইতালি থেকে ফিরে হামলার ঘটনায় যা বললেন বাঁধন

বিস্তারিত কমেন্টে