শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩ | ২৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:০২:৫৮
শিরোনাম
গেজেট নিয়ে টানাপোড়েনের মধ্যে পে-স্কেলে আসছে বড় পরিবর্তন সমুদ্রবন্দর থেকে নামল সতর্কসংকেত অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের সামরিক পরাজয়েরই পরোক্ষ স্বীকারোক্তি: ইরানি জেনারেল ৯/১১ কখনোই ভুলবে না যুক্তরাষ্ট্র: পেন্টাগনে বক্তব্য দিলেন ডোনাল্ড ট্রাম্প ৬৭ বছর বয়সে নীনা গুপ্তার অন্তঃসত্ত্বা হওয়া গুঞ্জন! ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলে ২০০ যাত্রী নিয়ে ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪ শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন ইউরোপে অবৈধ অনুপ্রবেশ ৩৫% কমলেও ভূমধ্যসাগরে শীর্ষে বাংলাদেশিরা স্কুলে ফিরছে ভর্তি পরীক্ষা: দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লটারি বাতিল রাঙামাটি জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গেজেট নিয়ে টানাপোড়েনের মধ্যে পে-স্কেলে আসছে বড় পরিবর্তন সমুদ্রবন্দর থেকে নামল সতর্কসংকেত অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের সামরিক পরাজয়েরই পরোক্ষ স্বীকারোক্তি: ইরানি জেনারেল ৯/১১ কখনোই ভুলবে না যুক্তরাষ্ট্র: পেন্টাগনে বক্তব্য দিলেন ডোনাল্ড ট্রাম্প ৬৭ বছর বয়সে নীনা গুপ্তার অন্তঃসত্ত্বা হওয়া গুঞ্জন! ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলে ২০০ যাত্রী নিয়ে ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪ শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন ইউরোপে অবৈধ অনুপ্রবেশ ৩৫% কমলেও ভূমধ্যসাগরে শীর্ষে বাংলাদেশিরা স্কুলে ফিরছে ভর্তি পরীক্ষা: দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লটারি বাতিল রাঙামাটি জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলে ২০০ যাত্রী নিয়ে ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২০
শেয়ার: mail
ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলে ২০০ যাত্রী নিয়ে ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রায় ২০০ যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ৪৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক নারীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয় চিকিৎসকরা।

বার্তা সংস্থা এএফপি ও বাসসের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় রাত ৭টা ৪৫ মিনিটের দিকে ফ্রান্সের নরম্যান্ডি অঞ্চলের রুয়াঁ ও কাঁ শহরের মধ্যবর্তী রুটে এ দুর্ঘটনা ঘটে।

ফ্রান্সের পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানান, ট্রেনটি প্রায় দুই শতাধিক যাত্রী নিয়ে রুয়াঁ থেকে কাঁ শহরের দিকে যাচ্ছিল। পথে হঠাৎ এটি লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক উদ্ধারকাজ পরিচালনা করে।

রুয়াঁ অঞ্চলের সরকারি প্রসিকিউটর সেবাস্তিয়েন গালোয়া জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ৪৪ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে সংকটাপন্ন অবস্থায় এক নারীকে স্থানীয় হাসপাতালে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসাসহ প্রয়োজনীয় সেবা দেওয়া হচ্ছে।

ফ্রান্সের জাতীয় রেল নেটওয়ার্ক নিয়ন্ত্রণকারী সংস্থা ‘এসএনসিএফ রেজো’ জানিয়েছে, দুর্ঘটনার পরপরই সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। উদ্ধারকারী দল যাতে নিরাপদে কাজ করতে পারে, সেজন্য দুর্ঘটনাস্থলের রেললাইনের বৈদ্যুতিক সংযোগও সাময়িকভাবে বিচ্ছিন্ন করা হয়েছে।

এসএনসিএফ রেজো আরও জানায়, ক্ষতিগ্রস্ত যাত্রীদের দ্রুত চিকিৎসা ও সার্বিক সহায়তা নিশ্চিত করাই বর্তমানে মূল অগ্রাধিকার। রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগতে পারে। ট্রেনটি লাইনচ্যুত হওয়ার কারণ উদঘাটনে রেলওয়ে কর্তৃপক্ষ ও স্থানীয় পুলিশ যৌথ তদন্ত শুরু করেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলে ২০০ যাত্রী নিয়ে ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪

বিস্তারিত কমেন্টে