শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩ | ২৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:৫১:৪৯
শিরোনাম
সুখবর দিলো আবহাওয়া অফিস ইন্দোনেশিয়ার জাভায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আসুন এবার রাষ্ট্রকে পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটির বাইরে কোনো ‘অফ ডে’ থাকবে না: ত্রাণমন্ত্রী এজিইএস নির্বাচনে সভাপতি দেলোয়ার, সাধারণ সম্পাদক লিটন বিজয়ী জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের উপদেষ্টা হতে রুহুল কবির রিজভীকে অনুরোধ ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার জিতলেন বাংলাদেশি নির্মাতা রাকায়েত রাব্বি সানন্দবাড়ীতে অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড বিনামূল্যে শিক্ষার্থীদের জাদুঘরে প্রবেশের সুযোগ ছয় মাসের মাথায় সরকারের বড় চ্যালেঞ্জ সুখবর দিলো আবহাওয়া অফিস ইন্দোনেশিয়ার জাভায় ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আসুন এবার রাষ্ট্রকে পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি ছুটির বাইরে কোনো ‘অফ ডে’ থাকবে না: ত্রাণমন্ত্রী এজিইএস নির্বাচনে সভাপতি দেলোয়ার, সাধারণ সম্পাদক লিটন বিজয়ী জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের উপদেষ্টা হতে রুহুল কবির রিজভীকে অনুরোধ ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার জিতলেন বাংলাদেশি নির্মাতা রাকায়েত রাব্বি সানন্দবাড়ীতে অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড বিনামূল্যে শিক্ষার্থীদের জাদুঘরে প্রবেশের সুযোগ ছয় মাসের মাথায় সরকারের বড় চ্যালেঞ্জ

পরিচ্ছন্ন দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৯
শেয়ার: mail
পরিচ্ছন্ন দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধ ও দেশকে পরিচ্ছন্ন রাখতে সারাদেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি এই আহ্বান জানান।

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে নামলে কোনো প্রতিকূলতাই অগ্রযাত্রাকে ঠেকিয়ে রাখতে পারবে না।

ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রম নিয়ে তিনি বলেন, আগামী তিন মাস ডেঙ্গু সমস্যা মোকাবিলায় সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে। শতভাগ নির্মূল পুরোপুরি সম্ভব না হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

‘নিজেকে সুস্থ রাখি, সমাজকে সুস্থ রাখি’—এই বার্তা তুলে ধরে তারেক রহমান বলেন, প্রত্যেকে যদি নিজ উদ্যোগে সপ্তাহে অন্তত এক ঘণ্টা করে পরিচ্ছন্নতার জন্য সময় দেন, তবে অবশ্যই দৃশ্যমান পরিবর্তন আসবে।

যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য দেশ গড়তে প্রতিটি নাগরিকেরই গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ প্রমাণ করে দিয়েছে যে পরিবর্তন সম্ভব; এবার রাষ্ট্র ও সমাজকে পরিচ্ছন্নতায় পরিবর্তনের দিকে নিয়ে যেতে হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পরিচ্ছন্ন দেশ গড়তে সবার সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান

বিস্তারিত কমেন্টে