শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ২৬ ভাদ্র, ১৪৩৩ | ২৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৫২:১১
শিরোনাম
মূলধনী করের জাঁতাকলে মধ্যবিত্ত, নতুন কর আইনে বাড়ছে নাভিশ্বাস কিশোর গ্যাং ও মাদকের ছোবলে বিপন্ন তারুণ্য দলীয় শৃঙ্খলা ভঙ্গে যুবদল নেতাকে অব্যাহতি দ্বিতীয়ার্ধে গোলের বন্যা, ৫-০ গোলে উড়িয়ে বায়ার্নের দুর্দান্ত শুরু সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান নামী ব্র্যান্ডের পুষ্টিপণ্যে পোকা, অভিযোগ বিপাশা বসুর জাতীয় কমিটি গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনে হাসপাতালে ভর্তি ৭৯০ জন মৃত্যু ২ একদিনে নতুন আক্রান্ত ও উপসর্গ ১,১১১ জন মূলধনী করের জাঁতাকলে মধ্যবিত্ত, নতুন কর আইনে বাড়ছে নাভিশ্বাস কিশোর গ্যাং ও মাদকের ছোবলে বিপন্ন তারুণ্য দলীয় শৃঙ্খলা ভঙ্গে যুবদল নেতাকে অব্যাহতি দ্বিতীয়ার্ধে গোলের বন্যা, ৫-০ গোলে উড়িয়ে বায়ার্নের দুর্দান্ত শুরু সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান নামী ব্র্যান্ডের পুষ্টিপণ্যে পোকা, অভিযোগ বিপাশা বসুর জাতীয় কমিটি গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনে হাসপাতালে ভর্তি ৭৯০ জন মৃত্যু ২ একদিনে নতুন আক্রান্ত ও উপসর্গ ১,১১১ জন

বাংলাদেশে ব্রিটিশ আইন শিক্ষার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা

অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৫
শেয়ার: mail
বাংলাদেশে ব্রিটিশ আইন শিক্ষার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বাংলাদেশে ব্রিটিশ আইন শিক্ষার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হয়েছে। দেশে বসেই যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ে ডিগ্রি অর্জনের সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা। এ লক্ষ্যে লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজ (এলসিএলএস) নর্থ ও দ্য ইউনিভার্সিটি অব দ্য ওয়েস্ট অব ইংল্যান্ড (ইউডব্লিউই ব্রিস্টল) ফ্র্যাঞ্চাইজি পার্টনারশিপে যুক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশান ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই অংশীদারত্বের ঘোষণা দেওয়া হয়। এর আওতায় বাংলাদেশে ইউডব্লিউই ব্রিস্টলের এলএল.বি. (অনার্স) কার্যক্রম পরিচালিত হবে।

অনুষ্ঠানে বিচার বিভাগের সদস্য, ব্যারিস্টার, অ্যাডভোকেট, আইনজীবী, শিক্ষাবিদসহ আইন ও শিক্ষা অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। নতুন এই উদ্যোগের ফলে বাংলাদেশে থেকেই শিক্ষার্থীরা ইউডব্লিউই ব্রিস্টলের আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইন বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন।

বাংলাদেশে ব্রিটিশ আইন শিক্ষা দেওয়ার ক্ষেত্রে দুই দশকের বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে এলসিএলএস নর্থের। প্রতিষ্ঠানটি ইউনিভার্সিটি অব লন্ডনের নিবন্ধিত টিচিং সেন্টার হিসেবেও দীর্ঘদিন ধরে আইন শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে।

পার্টনারশিপ চুক্তিতে ইউডব্লিউই ব্রিস্টলের অ্যাকাডেমিক ডিরেক্টর অব ল, শিলান শাহ-ডেভিস এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, এলসিএলএস নর্থের ম্যানেজিং পার্টনার ও লেক্স অ্যাকুইলিয়া চেম্বার্সের ম্যানেজিং পার্টনার ব্যারিস্টার আসিফ রহমাতুল্লাহ স্বাক্ষর করেন।

সংশ্লিষ্টদের মতে, এই অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশে আন্তর্জাতিক মানের ব্রিটিশ আইন শিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে। বিশেষ করে যুক্তরাজ্যে না গিয়েই একটি ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ের আইন ডিগ্রি অর্জনের সুযোগ শিক্ষার্থীদের জন্য তুলনামূলকভাবে সহজ ও ব্যয়সাশ্রয়ী বিকল্প তৈরি করতে পারে।

এলসিএলএস নর্থ ও ইউডব্লিউই ব্রিস্টলের এই উদ্যোগ বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে উচ্চশিক্ষা এবং আইন শিক্ষাক্ষেত্রে বিদ্যমান সম্পর্ককে আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, ভবিষ্যৎ আইনজীবী ও আইন পেশাজীবীদের আন্তর্জাতিক মানের জ্ঞান ও দক্ষতা অর্জনের ক্ষেত্রেও এটি নতুন সম্ভাবনা তৈরি করবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বাংলাদেশে ব্রিটিশ আইন শিক্ষার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা

বিস্তারিত কমেন্টে