শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ২৬ ভাদ্র, ১৪৩৩ | ২৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:২২:০৯
শিরোনাম
দ্বিতীয়ার্ধে গোলের বন্যা, ৫-০ গোলে উড়িয়ে বায়ার্নের দুর্দান্ত শুরু সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান নামী ব্র্যান্ডের পুষ্টিপণ্যে পোকা, অভিযোগ বিপাশা বসুর জাতীয় কমিটি গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনে হাসপাতালে ভর্তি ৭৯০ জন মৃত্যু ২ একদিনে নতুন আক্রান্ত ও উপসর্গ ১,১১১ জন বাংলাদেশে ব্রিটিশ আইন শিক্ষার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা ভয়াবহ অগ্নিকাণ্ড, শিক্ষার্থীসহ নিহত ২৯ বাড়বে না হজ নিবন্ধনের সময়, চলছে ২০২৭ সালের নিবন্ধন দ্বিতীয়ার্ধে গোলের বন্যা, ৫-০ গোলে উড়িয়ে বায়ার্নের দুর্দান্ত শুরু সাত অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কসংকেত আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান নামী ব্র্যান্ডের পুষ্টিপণ্যে পোকা, অভিযোগ বিপাশা বসুর জাতীয় কমিটি গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান একদিনে হাসপাতালে ভর্তি ৭৯০ জন মৃত্যু ২ একদিনে নতুন আক্রান্ত ও উপসর্গ ১,১১১ জন বাংলাদেশে ব্রিটিশ আইন শিক্ষার ক্ষেত্রে নতুন অধ্যায়ের সূচনা ভয়াবহ অগ্নিকাণ্ড, শিক্ষার্থীসহ নিহত ২৯ বাড়বে না হজ নিবন্ধনের সময়, চলছে ২০২৭ সালের নিবন্ধন

৩১ বছর পর বিয়ের পুরোনো ছবি প্রকাশ, আবেগঘন বার্তা ওমর সানীর

অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪২
শেয়ার: mail
৩১ বছর পর বিয়ের পুরোনো ছবি প্রকাশ, আবেগঘন বার্তা ওমর সানীর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সক্রিয় চিত্রনায়ক ওমর সানী। ব্যক্তিজীবনের বিভিন্ন স্মৃতি, পারিবারিক মুহূর্ত ও ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। এবার নিজের বিয়ের তিন দশকেরও বেশি পুরোনো একটি ছবি প্রকাশ করে আবেগঘন স্মৃতিচারণ করেছেন এই অভিনেতা।

চিত্রনায়িকা মৌসুমীর সঙ্গে ওমর সানীর দাম্পত্য জীবনের ৩১ বছর পূর্ণ হয়েছে। গত ২ আগস্ট ছিল এই তারকা দম্পতির বিবাহবার্ষিকী। এর কয়েকদিন পর বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের বিয়ের একটি পুরোনো ছবি প্রকাশ করেন ওমর সানী।

ছবিতে বর-কনের সাজে পাশাপাশি বসে থাকতে দেখা যায় ওমর সানী ও মৌসুমীকে। বিয়ের আনুষ্ঠানিকতার একটি মুহূর্তে অভিনেতাকে আংটি পরিয়ে দিতে দেখা যায় তার শাশুড়িকে। পাশে ছিলেন তার শ্বশুর।

ছবিটি প্রকাশ করে ওমর সানী লিখেছেন, ‘আমার বিয়ের অনুষ্ঠান তখনকার শেরাটন শাহবাগ। আমাকে আংটি পরিয়ে দিচ্ছেন আমার শাশুড়ি মা, পাশে আমার শ্বশুর সাহেব, একটা মধুর অনুভূতি জীবনের।’

পুরোনো ছবিটির সঙ্গে জড়িয়ে থাকা আবেগও তুলে ধরেছেন অভিনেতা। প্রয়াত শ্বশুরকে স্মরণ করে তিনি লেখেন, ‘এই ছবির আমার শ্বশুর সাহেব আজকে দুনিয়াতে নেই, বাবা আমি মিস করছি আপনাকে অনেক ভালোবাসা।’ পাশাপাশি শাশুড়ির সঙ্গে দেখা করার অপেক্ষার কথাও উল্লেখ করে মৌসুমীকে উদ্দেশ্য করে আবেগঘন বার্তা দেন তিনি।

১৯৯৪ সালের ২ ডিসেম্বর মুক্তি পাওয়া দিলীপ সোম পরিচালিত ‘দোলা’ সিনেমায় প্রথমবার জুটি বাঁধেন ওমর সানী ও মৌসুমী। এরপর ‘আত্ম অহংকার’, ‘প্রথম প্রেম’, ‘মুক্তির সংগ্রাম’, ‘হারানো প্রেম’, ‘গরিবের রানি’, ‘প্রিয় তুমি’, ‘সুখের স্বর্গ’, ‘মিথ্যা অহংকার’, ‘ঘাত প্রতিঘাত’ ও ‘লজ্জা’সহ বেশ কয়েকটি সিনেমায় একসঙ্গে অভিনয় করেন তারা।

১৯৯৫ সালের ২ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন ওমর সানী ও মৌসুমী। দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের সংসারে রয়েছে দুই সন্তান—ফারদিন ও ফাইজা।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

৩১ বছর পর বিয়ের পুরোনো ছবি প্রকাশ, আবেগঘন বার্তা ওমর সানীর

বিস্তারিত কমেন্টে