শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ২৬ ভাদ্র, ১৪৩৩ | ২৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৩:৪৪:৩১
শিরোনাম
Adury Apparels Announces Recruitment স্কয়ার ফার্মাসিউটিক্যালসে নিয়োগ বিজ্ঞপ্তি পালক সন্তান কি বাবা-মায়ের সম্পত্তির উত্তরাধিকারী হবে? সুইমিংপুলে নতুন লুকে নজর কাড়লেন পরীমনি ইউরোপে আশ্রয়প্রার্থীদের তালিকায় শীর্ষ তিনে বাংলাদেশ নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে ডা. শফিকুর রহমানের বৈঠক চীনের কিংদাও বন্দরে কার্গো জাহাজে ভয়াবহ আগুন দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল উত্তরা ফাইন্যান্সের ৬৯ কোটি টাকা আত্মসাৎ ভেনিসে হেনস্তার পর ভক্ত ও সরকারের সমর্থনে কৃতজ্ঞতা জানালেন অভিনেত্রী বাঁধন Adury Apparels Announces Recruitment স্কয়ার ফার্মাসিউটিক্যালসে নিয়োগ বিজ্ঞপ্তি পালক সন্তান কি বাবা-মায়ের সম্পত্তির উত্তরাধিকারী হবে? সুইমিংপুলে নতুন লুকে নজর কাড়লেন পরীমনি ইউরোপে আশ্রয়প্রার্থীদের তালিকায় শীর্ষ তিনে বাংলাদেশ নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে ডা. শফিকুর রহমানের বৈঠক চীনের কিংদাও বন্দরে কার্গো জাহাজে ভয়াবহ আগুন দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল উত্তরা ফাইন্যান্সের ৬৯ কোটি টাকা আত্মসাৎ ভেনিসে হেনস্তার পর ভক্ত ও সরকারের সমর্থনে কৃতজ্ঞতা জানালেন অভিনেত্রী বাঁধন

সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায়: ড. আবদুল মঈন খান

অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৪
শেয়ার: mail
সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায়: ড. আবদুল মঈন খান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে সমাজের অনেক জটিল সমস্যা দূর হয়ে যায় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ড. আবদুল মঈন খান বলেন, ‘সাংবাদিকতা অত্যন্ত কঠিন একটি পেশা। আপনারা জানেন রাজনীতিবিদদের কাজ অনেক জটিল। কিন্তু আমি মাঝে মাঝে মনে করি, সাংবাদিকতার ওপর যে সামাজিক দায়িত্ব থাকে, তা সততার সঙ্গে পালন করা রাজনীতিবিদদের কাজের চেয়েও কঠিন।’

গণমাধ্যমকর্মীদের রাষ্ট্রের ‘চতুর্থ স্তম্ভ’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আন্তর্জাতিকভাবে সাংবাদিকদের ফোর্থ এস্টেট বা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যা সবাইকে উপলব্ধি করতে হবে।

ডিআরইউর পেশাগত নিরপেক্ষতার প্রশংসা করে মন্ত্রী বলেন, দেশে সাংবাদিকদের অনেক প্রতিষ্ঠান রয়েছে। তবে এর মধ্যে ডিআরইউ দীর্ঘ সময় ধরে নিজেদের পেশাদারিত্বের সীমানার মধ্যে থেকে দায়িত্ব পালন করে দৃষ্টান্ত স্থাপন করেছে। সংগঠনটি তাদের এই নিজস্ব চরিত্র ও ঐতিহ্য ধরে রাখলে দেশের মানুষ তাদের প্রতি আরও বেশি শ্রদ্ধাশীল হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক, সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি মো. শহিদুল ইসলাম ও বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান প্রমুখ।

ডিআরইউর সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায়: ড. আবদুল মঈন খান

বিস্তারিত কমেন্টে