শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ২৬ ভাদ্র, ১৪৩৩ | ২৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৩:৪৪:২৯
শিরোনাম
Adury Apparels Announces Recruitment স্কয়ার ফার্মাসিউটিক্যালসে নিয়োগ বিজ্ঞপ্তি পালক সন্তান কি বাবা-মায়ের সম্পত্তির উত্তরাধিকারী হবে? সুইমিংপুলে নতুন লুকে নজর কাড়লেন পরীমনি ইউরোপে আশ্রয়প্রার্থীদের তালিকায় শীর্ষ তিনে বাংলাদেশ নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে ডা. শফিকুর রহমানের বৈঠক চীনের কিংদাও বন্দরে কার্গো জাহাজে ভয়াবহ আগুন দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল উত্তরা ফাইন্যান্সের ৬৯ কোটি টাকা আত্মসাৎ ভেনিসে হেনস্তার পর ভক্ত ও সরকারের সমর্থনে কৃতজ্ঞতা জানালেন অভিনেত্রী বাঁধন Adury Apparels Announces Recruitment স্কয়ার ফার্মাসিউটিক্যালসে নিয়োগ বিজ্ঞপ্তি পালক সন্তান কি বাবা-মায়ের সম্পত্তির উত্তরাধিকারী হবে? সুইমিংপুলে নতুন লুকে নজর কাড়লেন পরীমনি ইউরোপে আশ্রয়প্রার্থীদের তালিকায় শীর্ষ তিনে বাংলাদেশ নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে ডা. শফিকুর রহমানের বৈঠক চীনের কিংদাও বন্দরে কার্গো জাহাজে ভয়াবহ আগুন দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল উত্তরা ফাইন্যান্সের ৬৯ কোটি টাকা আত্মসাৎ ভেনিসে হেনস্তার পর ভক্ত ও সরকারের সমর্থনে কৃতজ্ঞতা জানালেন অভিনেত্রী বাঁধন

মাত্র ২২ বছর বয়সে মারা গেলেন বর্তমান ‘মিস অস্ট্রিয়া’ লুসিয়া সিসিক

অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৭
শেয়ার: mail
মাত্র ২২ বছর বয়সে মারা গেলেন বর্তমান ‘মিস অস্ট্রিয়া’ লুসিয়া সিসিক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মাত্র ২২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বর্তমান ‘মিস অস্ট্রিয়া’ খেতাবধারী লুসিয়া সিসিক। তিনি জন্মগতভাবেই জটিল হৃদরোগে ভুগছিলেন।

গত সোমবার (৭ সেপ্টেম্বর) এই সৌন্দর্য প্রতিযোগিতা পরিচালনাকারী সংস্থা ‘মিশন অস্ট্রিয়া’ সামাজিক যোগাযোগমাধ্যমে এক শোকবার্তায় তার মৃত্যুর খবর নিশ্চিত করে। ২০২৪ সালে মিস অস্ট্রিয়ার মুকুট জয় করা লুসিয়া নতুন কোনো আসর অনুষ্ঠিত না হওয়ায় মৃত্যুর আগ পর্যন্ত এই খেতাবের অধিকারী ছিলেন।

মিশন অস্ট্রিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, লুসিয়া সিসিককে সবসময় একজন প্রাণবন্ত ও সাহসী তরুণী হিসেবে স্মরণ করা হবে। যদিও তার মৃত্যুর সুনির্দিষ্ট কারণ এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে শৈশব থেকেই তিনি হৃদরোগজনিত শারীরিক জটিলতার কারণে নিয়মিত চিকিৎসাধীন ছিলেন। তার এই অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দেশটির জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের সহায়তাকারী দাতব্য সংস্থা ‘হার্জকিন্ডার অস্ট্রিয়া’।

জীবদ্দশায় নিজের অসুস্থতা নিয়ে বরাবরই অনুপ্রেরণামূলক কথা বলতেন লুসিয়া। সামাজিক যোগাযোগমাধ্যমে চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি একবার লিখেছিলেন, জন্মের পরপরই তার প্রথম অস্ত্রোপচার সম্পন্ন হয় এবং চিকিৎসকদের সার্বক্ষণিক প্রচেষ্টাতেই তিনি এতদিন স্বাভাবিক জীবন যাপন করতে পেরেছেন। শৈশবে অসুস্থতার জন্য সমবয়সীদের মতো খেলাধুলা বা দৌড়ঝাঁপ করতে না পারলেও, জীবনের সঙ্গে এই নিরন্তর লড়াই তাকে মানসিকভাবে অনেক বেশি শক্তিশালী করে তুলেছিল।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মাত্র ২২ বছর বয়সে মারা গেলেন বর্তমান ‘মিস অস্ট্রিয়া’ লুসিয়া সিসিক

বিস্তারিত কমেন্টে