শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩ | ২৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:১৮:০৪
শিরোনাম
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন ইউরোপে অবৈধ অনুপ্রবেশ ৩৫% কমলেও ভূমধ্যসাগরে শীর্ষে বাংলাদেশিরা স্কুলে ফিরছে ভর্তি পরীক্ষা: দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লটারি বাতিল রাঙামাটি জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নাটোরে নিখোঁজের ১৪ মাস পর যশোর থেকে শিশু উদ্ধার, ভারতে পাচারের অভিযোগে মামলা চাটমোহরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু শাহবাগ এলাকা থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার মিঠাপুকুরে ঘাস ব্যবসায়ীকে পিটিয়ে আহত, নগদ টাকা ও অটোভ্যান ছিনতাইয়ের অভিযোগ চাটমোহরে বারেক হত্যা মামলার প্রধান আসামিসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মণিরামপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, নিজ হাতে কাজ করলেন এমপি শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন ইউরোপে অবৈধ অনুপ্রবেশ ৩৫% কমলেও ভূমধ্যসাগরে শীর্ষে বাংলাদেশিরা স্কুলে ফিরছে ভর্তি পরীক্ষা: দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লটারি বাতিল রাঙামাটি জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নাটোরে নিখোঁজের ১৪ মাস পর যশোর থেকে শিশু উদ্ধার, ভারতে পাচারের অভিযোগে মামলা চাটমোহরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু শাহবাগ এলাকা থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার মিঠাপুকুরে ঘাস ব্যবসায়ীকে পিটিয়ে আহত, নগদ টাকা ও অটোভ্যান ছিনতাইয়ের অভিযোগ চাটমোহরে বারেক হত্যা মামলার প্রধান আসামিসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মণিরামপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, নিজ হাতে কাজ করলেন এমপি

আইফোন ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স উন্মোচন করল অ্যাপল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৮
শেয়ার: mail
আইফোন ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স উন্মোচন করল অ্যাপল

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

নতুন প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘আইফোন ১৮ প্রো’ ও ‘আইফোন ১৮ প্রো ম্যাক্স’ উন্মোচন করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। প্রতিষ্ঠানটির বিশেষ ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ অনুষ্ঠানে নতুন এই দুই মডেল বাজারে আনার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। গত বছরের আইফোন ১৭ প্রো সিরিজের তুলনায় নতুন সংস্করণে প্রসেসর, মডেম, ব্যাটারি এবং ক্যামেরা প্রযুক্তিতে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে।

নতুন আইফোন ১৮ প্রো সিরিজে ব্যবহার করা হয়েছে অ্যাপলের সর্বশেষ প্রজন্মের ‘এ২০ প্রো’ চিপ। এর পাশাপাশি যুক্ত হয়েছে অ্যাপলের নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন ‘সি২’ মডেম। ফোন দুটি কালো, রুপালি, আকাশি নীল এবং সম্পূর্ণ নতুন বারগান্ডি রঙে বাজারে পাওয়া যাবে।

অ্যাপলের তথ্যমতে, ৬ দশমিক ৩ ইঞ্চির ডিসপ্লেসমৃদ্ধ আইফোন ১৮ প্রো একবার সম্পূর্ণ চার্জে সর্বোচ্চ ২৪ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ এবং টানা ৩৪ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক সুবিধা দেবে। অন্যদিকে ৬ দশমিক ৯ ইঞ্চির সুবিশাল ডিসপ্লের আইফোন ১৮ প্রো ম্যাক্সে সর্বোচ্চ ৩০ ঘণ্টার ব্যাকআপ ও ৪৩ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক পাওয়া যাবে। দুটি মডেলই ২৫৬ গিগাবাইট, ৫১২ গিগাবাইট, ১ টেরাবাইট এবং ২ টেরাবাইট স্টোরেজ ভ্যারিয়েন্টে বাজারে পাওয়া যাবে।

আইফোন ১৮ প্রো সিরিজের সবচেয়ে বড় আকর্ষণ এর ক্যামেরা প্রযুক্তি। দুটি ফোনেই রয়েছে ৪৮ মেগাপিক্সেলের ফিউশন প্রাইমারি ক্যামেরা, যাতে প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে পরিবর্তনযোগ্য ফিজিক্যাল অ্যাপারচার। এর ফলে ছবির ডেপথ এবং কম আলোতে ফটোগ্রাফির ক্ষেত্রে ব্যবহারকারীরা পূর্ণ নিয়ন্ত্রণ পাবেন। প্রয়োজন অনুযায়ী এটি ম্যানুয়ালি কিংবা স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করা যাবে। অ্যাপল জানিয়েছে, মানুষের চুলের চেয়েও সূক্ষ্ম লেজার-কাট যন্ত্রাংশ দিয়ে এই ক্যামেরা প্রযুক্তি প্রস্তুত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের বাজারে ২৫৬ জিবি আইফোন ১৮ প্রোর দাম শুরু হচ্ছে ১ হাজার ১৯৯ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৪৮ হাজার টাকা) থেকে। আর আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম শুরু হচ্ছে ১ হাজার ২৯৯ ডলার (প্রায় ১ লাখ ৬০ হাজার টাকা) থেকে। একসঙ্গে পুরো মূল্য পরিশোধের পাশাপাশি কিস্তিতেও ফোন কেনার সুযোগ দিচ্ছে অ্যাপল।

এদিকে ভারতের বাজারে আইফোন ১৮ প্রোর দাম শুরু হচ্ছে ১ লাখ ৬৪ হাজার ৯০০ রুপি (প্রায় ২ লাখ ১৩ হাজার টাকা) এবং ১৮ প্রো ম্যাক্সের দাম ১ লাখ ৭৯ হাজার ৯০০ রুপি (প্রায় ২ লাখ ৩৩ হাজার টাকা) থেকে। ভারতীয় বাজারদরের ভিত্তিতে বিভিন্ন স্টোরেজের দাম বাংলাদেশে প্রায় নিম্নরূপ:

আইফোন ১৮ প্রো: ২৫৬ গিগাবাইট: প্রায় ২ লাখ ১৩ হাজার টাকা ৫১২ গিগাবাইট: প্রায় ২ লাখ ৪৫ হাজার টাকা ১ টেরাবাইট: প্রায় ৩ লাখ ১০ হাজার টাকা ২ টেরাবাইট: প্রায় ৪ লাখ ৭ হাজার টাকা

আইফোন ১৮ প্রো ম্যাক্স: ২৫৬ গিগাবাইট: প্রায় ২ লাখ ৩৩ হাজার টাকা ৫১২ গিগাবাইট: প্রায় ২ লাখ ৬৫ হাজার টাকা ১ টেরাবাইট: প্রায় ৩ লাখ ৮৯ হাজার টাকা ২ টেরাবাইট: প্রায় ৪ লাখ ২৬ হাজার টাকা

আগামী ১২ সেপ্টেম্বর থেকে নতুন আইফোনের আগাম প্রি-অর্ডার শুরু হবে এবং ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে আনুষ্ঠানিক বিক্রি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

আইফোন ১৮ প্রো ও ১৮ প্রো ম্যাক্স উন্মোচন করল অ্যাপল

বিস্তারিত কমেন্টে