বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৪ ভাদ্র, ১৪৩৩ | ২৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:১৮:০০
শিরোনাম
ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ ১৫ বছর ধরে জটিল কিডনি রোগে ধুঁকছে জুঁই ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ ১৫ বছর ধরে জটিল কিডনি রোগে ধুঁকছে জুঁই

ইতালিতে হামলার ঘটনায় ভেনিস থানায় মামলা করলেন বাঁধন

অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৮
শেয়ার: mail
ইতালিতে হামলার ঘটনায় ভেনিস থানায় মামলা করলেন বাঁধন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ইতালির ভেনিসে হামলা ও চরম লাঞ্ছনার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে স্থানীয় থানায় আনুষ্ঠানিক মামলা দায়ের করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার পর মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্থানীয় পুলিশের কাছে এ লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

এর আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় বাঁধন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছিলেন, ‘আমি কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে ফিরছি না। এ ঘটনার শেষ আমি দেখেই ছাড়ব।’

বাঁধন জানান, ঘটনার পর থেকেই ইতালির পুলিশ তাঁকে সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করেছে। হামলার পরপরই পুলিশ তাঁকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেয়। পরবর্তীতে রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের কার্যালয় থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে থানায় উপস্থিত হয়ে তিনি আইনি প্রক্রিয়া সম্পন্ন ও মামলা দায়ের করেন। অভিনেত্রী আরও উল্লেখ করেন, ঘটনার পর্যাপ্ত ভিডিও ও তথ্যপ্রমাণ তাঁদের হাতে রয়েছে এবং ইতোমধ্যে হামলায় অংশ নেওয়া কয়েকজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে।

এদিকে অভিনেত্রী বাঁধনের ওপর এ অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়ার জোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।

ইতালির স্থানীয় সংবাদমাধ্যম ‘ইল গাজ্জেত্তিনো’ এক প্রতিবেদনে জানিয়েছে, ভেনিস নগর প্রশাসন পুরো ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভেনিসের মেস্ত্রে এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় কয়েকজন নেতাকর্মী অভিনেত্রীকে ঘিরে ধরে শারীরিক ও মানসিক লাঞ্ছনা চালায়। হামলাকারীরা তাঁকে ‘জুলাই যোদ্ধা’ বলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে কটূক্তি ও গালাগাল করে বলেও ইতালীয় গণমাধ্যমে উঠে এসেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত করতে ইতালীয় পুলিশের বিশেষ শাখা জোর তদন্ত পরিচালনা করছে।

উল্লেখ্য, এর আগে স্থানীয় সময় সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে ফেসবুক লাইভে এসে নিজের ওপর ঘটা হামলা ও হেনস্তার বিস্তারিত বিবরণ তুলে ধরেন বাঁধন। এ সময় তিনি ইতালি প্রবাসী রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে এই সংঘবদ্ধ হামলার সরাসরি অভিযোগ আনেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ইতালিতে হামলার ঘটনায় ভেনিস থানায় মামলা করলেন বাঁধন

বিস্তারিত কমেন্টে