শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬ | ২৩ আশ্বিন, ১৪৩৩ | ২৬ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৯:৫৮:২১
শিরোনাম
● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য

হংকংকে ৬-০ গোলে উড়িয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৫
শেয়ার: mail
হংকংকে ৬-০ গোলে উড়িয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

চীনের মাটিতে জুনিয়র এশিয়া কাপ হকিতে দুর্দান্ত জয়রথ অব্যাহত রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। মকিতে অনুষ্ঠিত গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে হংকংকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এ নিয়ে আসরে টানা চার ম্যাচে জয় তুলে নিল বাংলাদেশের মেয়েরা।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলাদেশ। একের পর এক ধারালো আক্রমণে তারা হংকংয়ের রক্ষণভাগকে ব্যস্ত রাখে। ম্যাচের ৯ মিনিটে পেনাল্টি কর্নার থেকে চমৎকার এক গোলে দলকে এগিয়ে নেন অধিনায়ক শারিকা রিমন।

এরপর শুরু হয় মাঠজুড়ে দুর্দান্ত ফিল্ড গোলের উৎসব। ১৯ মিনিটে আইরিন আক্তার রিয়ার চমৎকার ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। আক্রমণের ধারা অব্যাহত রেখে ২৬ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোলটি আদায় করেন কনা আক্তার। ফলে ৩-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে লাল-সবুজ বাহিনী।

দ্বিতীয়ার্ধেও একই ধারাবাহিকতা বজায় রাখে বাঘিনীরা। ৩১ মিনিটে দলের হয়ে চতুর্থ গোলটি করেন মোসাম্মত লিমা। এর দুই মিনিট পরই ৩৩ মিনিটে আইরিন রিয়া নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোল করেন। এরপর ম্যাচের ৪৮ মিনিটে হংকংয়ের জালে শেষ গোলটি জড়িয়ে নিজের জোড়া গোল পূর্ণ করেন লিমা।

চীনের মাঠে ৬-০ গোলের এই বিশাল জয় দেশের নারী হকির ইতিহাসে এক নতুন মাইলফলক। গ্রুপ পর্বে টানা চার ম্যাচ জিতে চ্যালেঞ্জার্স গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে বাংলাদেশের মেয়েরা। কোয়ার্টার ফাইনালে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ এলিট গ্রুপের শক্তিশালী দল জাপান। ওই ম্যাচে জয় পেলে সেমিফাইনালে ওঠার পাশাপাশি সরাসরি অনূর্ধ্ব-২০ নারী হকি বিশ্বকাপে খেলার ঐতিহাসিক টিকিট নিশ্চিত করবে বাংলাদেশ।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

হংকংকে ৬-০ গোলে উড়িয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

বিস্তারিত কমেন্টে