মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ | ২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:৩৬:০৩
শিরোনাম
শরীরে ক্যানসারের ৫টি প্রাথমিক সতর্ক সংকেত: অবহেলা নয় মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার কৃষি কার্ডের আওতায় বাগেরহাটের ২৬ হাজার ৩৩৮ কৃষক পাবনায় বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের বাড়িভাড়ার নতুন হার নির্ধারণ সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম নিয়ন্ত্রণে নতুন আইন আনছে অস্ট্রেলিয়া নিম্নস্তরের সিগারেটের দাম বাড়িয়ে ন্যূনতম ৬৫ টাকা করল মন্ত্রিসভা ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ছাত্রদল সভাপতির নিন্দা অবৈধ ইসরায়েলি বসতির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সীমিত করছে যুক্তরাজ্য মানবিক ও পরিবেশবান্ধব নগরব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিন শরীরে ক্যানসারের ৫টি প্রাথমিক সতর্ক সংকেত: অবহেলা নয় মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে অন্তর্ভুক্তির আহ্বান রাশিয়ার কৃষি কার্ডের আওতায় বাগেরহাটের ২৬ হাজার ৩৩৮ কৃষক পাবনায় বিএনপি নেতা হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার নতুন পে স্কেলে সরকারি কর্মচারীদের বাড়িভাড়ার নতুন হার নির্ধারণ সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম নিয়ন্ত্রণে নতুন আইন আনছে অস্ট্রেলিয়া নিম্নস্তরের সিগারেটের দাম বাড়িয়ে ন্যূনতম ৬৫ টাকা করল মন্ত্রিসভা ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ছাত্রদল সভাপতির নিন্দা অবৈধ ইসরায়েলি বসতির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সীমিত করছে যুক্তরাজ্য মানবিক ও পরিবেশবান্ধব নগরব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিন

সাতরাস্তা-বেগুনবাড়িতে সড়কজুড়ে অবৈধ ট্রাক পার্কিং, যানজটে অতিষ্ঠ নগরবাসী

এহসানুল ইসলাম ঈমন, নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৬
শেয়ার: mail
সাতরাস্তা-বেগুনবাড়িতে সড়কজুড়ে অবৈধ ট্রাক পার্কিং, যানজটে অতিষ্ঠ নগরবাসী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা-বেগুনবাড়ি এলাকায় ব্যস্ত সড়কের পাশে যত্রতত্র ট্রাক ও পণ্যবাহী যানবাহন দাঁড় করিয়ে রাখায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। সড়কের একটি বড় অংশ দীর্ঘ সময় ধরে অবৈধ ট্রাক পার্কিংয়ের কাজে ব্যবহৃত হওয়ায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, সাতরাস্তা থেকে বেগুনবাড়ি অভিমুখী সড়কের বিভিন্ন অংশে সারিবদ্ধভাবে অসংখ্য ট্রাক ও কাভার্ডভ্যান পার্ক করে রাখা হয়েছে। কোথাও কোথাও সড়কের ওপর পাশাপাশি একাধিক ট্রাক অবস্থান করায় মূল রাস্তা অনেকটাই সংকুচিত হয়ে পড়েছে। এর ফলে রিকশা, ব্যক্তিগত যানবাহন ও গণপরিবহনকে দীর্ঘ সময় ধীরগতিতে চলাচল করতে হচ্ছে, যা সৃষ্টি করছে স্থায়ী যানজটের।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে অবৈধ পার্কিং উচ্ছেদ ও যানজট নিরসনে অভিযান চালানো হলেও তা দীর্ঘস্থায়ী কোনো সমাধান আনেনি। স্থায়ী ও নির্ধারিত পার্কিং ব্যবস্থা না থাকার অজুহাতে চালকেরা মূল সড়কের ওপরেই যানবাহন রাখতে বাধ্য হচ্ছেন বলে দাবি করছেন।

এলাকাবাসীর দাবি, ব্যস্ত সড়কে যত্রতত্র গাড়ি দাঁড় করানো বন্ধে ট্রাফিক বিভাগের কঠোর নজরদারি প্রয়োজন। একই সঙ্গে পণ্যবাহী যানবাহন রাখার জন্য দ্রুত একটি নির্দিষ্ট ট্রাক স্ট্যান্ড বা পার্কিংয়ের ব্যবস্থা করা জরুরি। তাদের মতে, সুনির্দিষ্ট পার্কিং ব্যবস্থা নিশ্চিত করা গেলে একদিকে যেমন দীর্ঘস্থায়ী যানজট নিরসন হবে, অন্যদিকে তেজগাঁও সাতরাস্তা ও বেগুনবাড়ি এলাকার সার্বিক পরিবেশও উন্নত হবে। জনদুর্ভোগ লাঘবে সড়ক দখল করে রাখা এসব অবৈধ পার্কিং দ্রুত অপসারণ করাই এখন সময়ের দাবি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

সাতরাস্তা-বেগুনবাড়িতে সড়কজুড়ে অবৈধ ট্রাক পার্কিং, যানজটে অতিষ্ঠ নগরবাসী

বিস্তারিত কমেন্টে