মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ | ২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:৪৮:১০
শিরোনাম
ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ছাত্রদল সভাপতির নিন্দা অবৈধ ইসরায়েলি বসতির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সীমিত করছে যুক্তরাজ্য মানবিক ও পরিবেশবান্ধব নগরব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিন মানবতাবিরোধী অপরাধ: আবুল কালাম আযাদের আপিল শুনানি চার সপ্তাহ মুলতবি ভ্রাতৃত্বের মেলবন্ধন ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা: রুহুল কবির রিজভী নারীকর্মীদের সরিয়ে দেওয়ার প্রতিবাদে ধর্মঘট, বন্ধ ঘোষণা করা হলো আইফেল টাওয়ার চ্যাম্পিয়নস লিগের শুরুতেই রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের মহারণ সংসদের দুটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির সভাপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইতালিতে বাঁধনকে হেনস্তার ঘটনায় ক্ষোভে ফেটে পড়লেন পরীমণি সাতরাস্তা-বেগুনবাড়িতে সড়কজুড়ে অবৈধ ট্রাক পার্কিং, যানজটে অতিষ্ঠ নগরবাসী ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ছাত্রদল সভাপতির নিন্দা অবৈধ ইসরায়েলি বসতির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সীমিত করছে যুক্তরাজ্য মানবিক ও পরিবেশবান্ধব নগরব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য: মাহ্দী আমিন মানবতাবিরোধী অপরাধ: আবুল কালাম আযাদের আপিল শুনানি চার সপ্তাহ মুলতবি ভ্রাতৃত্বের মেলবন্ধন ধ্বংসের অপচেষ্টা চালাচ্ছে চক্রান্তকারীরা: রুহুল কবির রিজভী নারীকর্মীদের সরিয়ে দেওয়ার প্রতিবাদে ধর্মঘট, বন্ধ ঘোষণা করা হলো আইফেল টাওয়ার চ্যাম্পিয়নস লিগের শুরুতেই রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের মহারণ সংসদের দুটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির সভাপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইতালিতে বাঁধনকে হেনস্তার ঘটনায় ক্ষোভে ফেটে পড়লেন পরীমণি সাতরাস্তা-বেগুনবাড়িতে সড়কজুড়ে অবৈধ ট্রাক পার্কিং, যানজটে অতিষ্ঠ নগরবাসী

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা ও হেনস্তা, মামলার সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৬
শেয়ার: mail
ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা ও হেনস্তা, মামলার সিদ্ধান্ত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ইতালির ভেনিসে চব্বিশের গণ-অভ্যুত্থানের ‘জুলাইযোদ্ধা’ খ্যাত অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলা ও হেনস্তা চালিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় ইতালির স্থানীয় প্রশাসনের কাছে মামলা করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন এই অভিনেত্রী।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ভিডিও বার্তায় বিষয়টি প্রকাশ করেন বাঁধন।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হামলাকারীরা নিজেদের নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী দাবি করে ‘আমরা ভেনিস ছাত্রলীগ’ বলে ঔদ্ধত্য প্রকাশ করছে। এ সময় তারা অভিনেত্রী বাঁধনকে লক্ষ্য করে অকথ্য ভাষায় মা-বাবা তুলে গালিগালাজ করে এবং ‘জুলাই জঙ্গি’ ও ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে হেনস্তা করতে থাকে। তাদের এমন আক্রমণাত্মক আচরণে পাশে থাকা বাঁধনের ভাইয়ের শিশুসন্তান ভয়ে চিৎকার করে কাঁদতে থাকে। এ সময় শিশুটি আতঙ্কিত হচ্ছে জানিয়ে পাশে থাকা একজন সতর্ক করলেও হামলাকারীরা নিবৃত্ত না হয়ে উল্টো আরও আগ্রাসী হয়ে ওঠে। এমনকি তারা অভিনেত্রীকে ‘জয় বাংলা’ বলতে চাপ প্রয়োগ করে। চরম প্রতিকূল পরিস্থিতিতে স্থান ত্যাগ করার সময় অভিনেত্রী শান্তভাবে তাদের উদ্দেশে বলেন, ‘ভাই, ভালো থাকবেন আপনারা।’

ঘটনার বর্ণনা দিয়ে বাঁধন জানান, ভেনিসের স্থানীয় একটি পার্কে ভাইয়ের পরিবারের সঙ্গে ঘুরতে গেলে এ হামলার শিকার হন তিনি। এ সময় হামলাকারীরা তার ভাইয়ের স্ত্রীকে ধাক্কা দেয় এবং তার ব্যবহৃত মোবাইল ফোন ছুড়ে ফেলে।

অভিনেত্রী বাঁধন বলেন, হামলাকারীরা তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বাধ্য করার চেষ্টা করে এবং পুরো দৃশ্যটি ভিডিও করে। একই সঙ্গে তাকে ‘জুলাইযোদ্ধা’ আখ্যা দিয়ে অনবরত অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়।

ভিডিও বার্তায় আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশে বাঁধন বলেন, ‘আমি ভেনিস উৎসবে যে সিনেমাটি নিয়ে এসেছি, সেটির পরিচালক রুবাইয়াত হাসানের বাবা আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ছিলেন। জুলাই আন্দোলনের পরও আমি তার সঙ্গে কাজ করেছি। আপনাদের এ ধরনের অসংলগ্ন আচরণ থেকে বের হয়ে আসা উচিত ছিল। এভাবে আপনারা কখনোই নিজেদের ফেরাতে পারবেন না।’

দৃঢ় কণ্ঠে এই অভিনেত্রী আরও বলেন, ‘আমার গায়ে হাত তোলা হয়েছে। আমার ভাইয়ের স্ত্রীকে ধাক্কা দেওয়া হয়েছে। একজন আজমেরী হক বাঁধনকে দমানো এত সহজ হবে না। আপনারা সারা বিশ্বের মানুষকে দেখালেন, আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্বকারী একজন অভিনেত্রীকে কীভাবে হেনস্তা করা হলো।’ এ সময় সজীব ওয়াজেদ জয় ভেনিসে আছেন উল্লেখ করে তার কাছেও বিষয়টি পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।

বর্তমানে নিরাপত্তার জন্য স্থানীয় পুলিশ তার সঙ্গে রয়েছে জানিয়ে বাঁধন বলেন, প্রয়োজনীয় প্রমাণ ও তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) হেনস্তা ও শারীরিক আঘাতের অভিযোগে তিনি আনুষ্ঠানিক মামলা দায়ের করবেন। এ বিষয়ে তিনি ইতালিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতাও কামনা করেছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা ও হেনস্তা, মামলার সিদ্ধান্ত

বিস্তারিত কমেন্টে