মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ | ২৩ ভাদ্র, ১৪৩৩ | ২৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৮:০২:০৯
শিরোনাম
শব্দদূষণে কুবির শিক্ষার্থীদের দুর্ভোগ, নষ্ট হচ্ছে পড়াশোনার পরিবেশ মাটিরাঙ্গায় ২৭ বস্তা সরকারি চাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা জবির দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে ডুবে দুই নারীর মৃত্যু নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর না হওয়ার আহ্বান কাতারের হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে কটাক্ষ করলেন আমিশা প্যাটেল যুক্তরাষ্ট্রে মৌসুমীর নতুন সিনেমা ‘আ বিউটিফুল লাই’ পাবিপ্রবিতে বৃহত্তর নোয়াখালী ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানিম-মেশকাত ইবিতে বিএনপি-জামায়াতের কর্মসূচি প্রত্যাহার, সমঝোতায় ছাত্রদল ও শিবির মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাবের মাহমুদ শব্দদূষণে কুবির শিক্ষার্থীদের দুর্ভোগ, নষ্ট হচ্ছে পড়াশোনার পরিবেশ মাটিরাঙ্গায় ২৭ বস্তা সরকারি চাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা জবির দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে ডুবে দুই নারীর মৃত্যু নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর না হওয়ার আহ্বান কাতারের হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে কটাক্ষ করলেন আমিশা প্যাটেল যুক্তরাষ্ট্রে মৌসুমীর নতুন সিনেমা ‘আ বিউটিফুল লাই’ পাবিপ্রবিতে বৃহত্তর নোয়াখালী ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানিম-মেশকাত ইবিতে বিএনপি-জামায়াতের কর্মসূচি প্রত্যাহার, সমঝোতায় ছাত্রদল ও শিবির মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাবের মাহমুদ

মাটিরাঙ্গায় ২৭ বস্তা সরকারি চাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

ফারুক হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪৩
শেয়ার: mail
মাটিরাঙ্গায় ২৭ বস্তা সরকারি চাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতী বাজারে অভিযান চালিয়ে এক ব্যবসায়ীর দোকান থেকে ২৭ বস্তা চাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে সরকারি চাল মজুদের দায়ে সংশ্লিষ্ট ব্যবসায়ী বাবুল মিয়াকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোমতী ইউনিয়ন পরিষদ এলাকায় গোমতী বাজারের ব্যবসায়ী বাবুল মিয়ার দোকানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোকানে থাকা খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ৩০ কেজি ওজনের ২৭ বস্তা চাল জব্দ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু।

পরে গোমতী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আনিসুর রহমানের জিম্মায় জব্দ করা চাল ইউনিয়ন পরিষদের হলরুমে রাখা হয়।

অভিযানে মাটিরাঙ্গা উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ফরিদ আহমেদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক এবং তবলছড়ি খাদ্য গুদামের ওসি এলএসডি আবদুর রহিম উপস্থিত ছিলেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে তাহমিনা মিতু জানান, সরকারি বস্তাসহ ব্যবসায়ী চাল মজুদ করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে গোমতী বাজারের ব্যবসায়ী বাবুল মিয়ার দোকানে অভিযান চালানো হয়। এ সময় খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ২৭ বস্তা চাল জব্দ এবং নগদ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অনিয়ম প্রতিরোধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মাটিরাঙ্গায় ২৭ বস্তা সরকারি চাল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

বিস্তারিত কমেন্টে