সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ | ২২ ভাদ্র, ১৪৩৩ | ২৪ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১১:৩৯:৩৯
শিরোনাম
নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর না হওয়ার আহ্বান কাতারের হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে কটাক্ষ করলেন আমিশা প্যাটেল যুক্তরাষ্ট্রে মৌসুমীর নতুন সিনেমা ‘আ বিউটিফুল লাই’ পাবিপ্রবিতে বৃহত্তর নোয়াখালী ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানিম-মেশকাত ইবিতে বিএনপি-জামায়াতের কর্মসূচি প্রত্যাহার, সমঝোতায় ছাত্রদল ও শিবির মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাবের মাহমুদ সেনাবাহিনীর ভুয়া কর্নেল পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, মোংলায় গ্রেপ্তার পারভেজ এবার মধ্যরাতে তেজগাঁও কলেজ সরকারীকরণের দাবি জানাল ছাত্রদল যশোরের অভয়নগরে সুপারি বাগান থেকে ২০ বছর পলাতক চরমপন্থীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর না হওয়ার আহ্বান কাতারের হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে কটাক্ষ করলেন আমিশা প্যাটেল যুক্তরাষ্ট্রে মৌসুমীর নতুন সিনেমা ‘আ বিউটিফুল লাই’ পাবিপ্রবিতে বৃহত্তর নোয়াখালী ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানিম-মেশকাত ইবিতে বিএনপি-জামায়াতের কর্মসূচি প্রত্যাহার, সমঝোতায় ছাত্রদল ও শিবির মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাবের মাহমুদ সেনাবাহিনীর ভুয়া কর্নেল পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, মোংলায় গ্রেপ্তার পারভেজ এবার মধ্যরাতে তেজগাঁও কলেজ সরকারীকরণের দাবি জানাল ছাত্রদল যশোরের অভয়নগরে সুপারি বাগান থেকে ২০ বছর পলাতক চরমপন্থীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

যুক্তরাষ্ট্রে মৌসুমীর নতুন সিনেমা ‘আ বিউটিফুল লাই’

অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৩০
শেয়ার: mail
যুক্তরাষ্ট্রে মৌসুমীর নতুন সিনেমা ‘আ বিউটিফুল লাই’

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। অসুস্থ মায়ের পাশে থাকা ও পরিবারের সদস্যদের সময় দেওয়ার পাশাপাশি প্রবাসে নিয়মিত অভিনয় কার্যক্রমও চালিয়ে যাচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রে নির্মিতব্য নতুন একটি সিনেমায় অভিনয়ের খবর সামনে এসেছে। চলচ্চিত্রটির নাম রাখা হয়েছে ‘আ বিউটিফুল লাই’।

নতুন এই সিনেমাটি রচনা ও পরিচালনা করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। জানা গেছে, এটি মূলত একটি থ্রিলার ঘরানার রোড ট্রিপের গল্প। একটি মাত্র মিথ্যাকে কেন্দ্র করে টানটান উত্তেজনার মধ্য দিয়ে এগিয়ে যাবে ছবির মূল ঘটনাপ্রবাহ।

তবে নতুন এই সিনেমাকে ঘিরে শোবিজ অঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে ভিন্ন একটি কারণে। এর আগে যুক্তরাষ্ট্রে নির্মিত মৌসুমীর ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ প্রজেক্টটি নিয়ে ব্যাপক বিতর্ক ও সমালোচনার সৃষ্টি হয়েছিল। হাসান জাহাঙ্গীরের পরিচালনায় শুরুতে এক ঘণ্টার নাটক বা ওয়েব কনটেন্ট হিসেবে শুটিং হলেও পরবর্তীতে সেটিকে পূর্ণদৈর্ঘ্য সিনেমায় রূপ দেওয়া হয় এবং সেন্সর ছাড়পত্রও নেওয়া হয়। মুক্তির পর কনটেন্টটির নির্মাণমান নিয়ে চরম সমালোচনার মুখে পড়েন সংশ্লিষ্টরা।

বিষয়টি নিয়ে সে সময় ক্ষোভ প্রকাশ করেছিলেন মৌসুমী ও তাঁর স্বামী চিত্রনায়ক ওমর সানী। ওমর সানী সেটিকে সিনেমা হিসেবে অস্বীকার করে এর মুক্তি বন্ধের আহ্বান জানিয়েছিলেন। অন্যদিকে মৌসুমী অভিযোগ তুলেছিলেন, তাঁর অজান্তেই কাজটি ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে এবং তাঁকে ‘কাটপিস’-এর মতো ব্যবহার করা হয়েছে, যা ছিল অনৈতিক।

আগের সেই বিতর্কিত অভিজ্ঞতার পর নতুন সিনেমা ‘আ বিউটিফুল লাই’-এর ক্ষেত্রেও প্রায় একই ধরনের সিদ্ধান্তের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। জানা গেছে, নতুন এই কাজটিও শুরুতে টেলিফিল্ম হিসেবে নির্মাণের পরিকল্পনা করা হয়েছিল। পরবর্তীতে সেটিকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে রূপান্তরের সিদ্ধান্ত নিয়ে চিত্রনাট্য আরও বিস্তৃত করা হচ্ছে। টেলিফিল্ম থেকে চলচ্চিত্রে রূপান্তরের এই পদক্ষেপ শেষ পর্যন্ত দর্শকের প্রত্যাশা কতটা পূরণ করতে পারবে, তা নিয়ে চলছে আলোচনা।

নতুন সিনেমা প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘আ বিউটিফুল লাই’ মূলত একটি থ্রিলারধর্মী রোড ট্রিপের গল্প। একটি মাত্র মিথ্যাকে ঘিরেই পুরো কাহিনি বিস্তৃত হয়েছে। শুরুতে টেলিফিল্ম হিসেবে ভাবা হলেও বর্তমানে এটি পূর্ণাঙ্গ সিনেমা হিসেবেই নির্মিত হচ্ছে। দর্শকেরা উপভোগ করার মতো পরিচ্ছন্ন ও চমৎকার একটি গল্প উপহার পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

যুক্তরাষ্ট্রে মৌসুমীর নতুন সিনেমা ‘আ বিউটিফুল লাই’

বিস্তারিত কমেন্টে