সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ | ২২ ভাদ্র, ১৪৩৩ | ২৪ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:৪৩:১৯
শিরোনাম
নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর না হওয়ার আহ্বান কাতারের হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে কটাক্ষ করলেন আমিশা প্যাটেল যুক্তরাষ্ট্রে মৌসুমীর নতুন সিনেমা ‘আ বিউটিফুল লাই’ পাবিপ্রবিতে বৃহত্তর নোয়াখালী ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানিম-মেশকাত ইবিতে বিএনপি-জামায়াতের কর্মসূচি প্রত্যাহার, সমঝোতায় ছাত্রদল ও শিবির মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাবের মাহমুদ সেনাবাহিনীর ভুয়া কর্নেল পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, মোংলায় গ্রেপ্তার পারভেজ এবার মধ্যরাতে তেজগাঁও কলেজ সরকারীকরণের দাবি জানাল ছাত্রদল যশোরের অভয়নগরে সুপারি বাগান থেকে ২০ বছর পলাতক চরমপন্থীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার নিরাপত্তার জন্য শুধু যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর না হওয়ার আহ্বান কাতারের হার্দিক পান্ডিয়ার সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে কটাক্ষ করলেন আমিশা প্যাটেল যুক্তরাষ্ট্রে মৌসুমীর নতুন সিনেমা ‘আ বিউটিফুল লাই’ পাবিপ্রবিতে বৃহত্তর নোয়াখালী ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানিম-মেশকাত ইবিতে বিএনপি-জামায়াতের কর্মসূচি প্রত্যাহার, সমঝোতায় ছাত্রদল ও শিবির মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাবের মাহমুদ সেনাবাহিনীর ভুয়া কর্নেল পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, মোংলায় গ্রেপ্তার পারভেজ এবার মধ্যরাতে তেজগাঁও কলেজ সরকারীকরণের দাবি জানাল ছাত্রদল যশোরের অভয়নগরে সুপারি বাগান থেকে ২০ বছর পলাতক চরমপন্থীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

শার্শায় জামায়াত ছেড়ে বিএনপিতে ২০ পরিবারের ৬০ সদস্যের যোগদান

মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৬
শেয়ার: mail
শার্শায় জামায়াত ছেড়ে বিএনপিতে ২০ পরিবারের ৬০ সদস্যের যোগদান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় জামায়াতে ইসলামী ছেড়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দিয়েছেন ২০টি পরিবারের ৬০ জন সদস্য।

রোববার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।

উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাসের হাত ধরে এসব পরিবারের সদস্যরা বিএনপি পরিবারে অন্তর্ভুক্ত হন।

যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—মনিরুল হক, জাহানারা, রোজিনা, সানজিদা, কোহিনূর, শুকজান, হাসনো আরা, রুপালি, মনিরুজ্জামান মনি, মিনু, ইসমাইল, রুমা, সালমা, আন্না, আবু তাহের, রেবেকা, জোসনা ও ঝরনাসহ ২০টি পরিবারের বিভিন্ন সদস্য।

যোগদানকারী ব্যক্তিরা জানান, নিজেদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ পথচলা নিয়ে চিন্তাভাবনা করেই তাঁরা বিএনপিতে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে একাত্ম হয়ে সাধারণ মানুষের পাশে থাকা, এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে প্রত্যক্ষ ভূমিকা রাখাই তাঁদের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি শাহাজান কবির, সহসভাপতি মোনায়েম হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, বাগআঁচড়া শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুর রহমান বাবু এবং স্থানীয় বিএনপি নেতা ইসমাইল হোসেন।

অনুষ্ঠানে বিএনপি নেতারা নতুন যোগদানকারীদের উষ্ণ অভ্যর্থনায় স্বাগত জানান। এ সময় দলীয় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, নতুন এই পরিবারগুলোর অন্তর্ভুক্তির মাধ্যমে বাগআঁচড়া ইউনিয়নসহ পুরো উপজেলায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

শার্শায় জামায়াত ছেড়ে বিএনপিতে ২০ পরিবারের ৬০ সদস্যের যোগদান

বিস্তারিত কমেন্টে