সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬ | ২২ ভাদ্র, ১৪৩৩ | ২৪ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৯:৫৮:০৪
শিরোনাম
যুক্তরাষ্ট্রে মৌসুমীর নতুন সিনেমা ‘আ বিউটিফুল লাই’ পাবিপ্রবিতে বৃহত্তর নোয়াখালী ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানিম-মেশকাত ইবিতে বিএনপি-জামায়াতের কর্মসূচি প্রত্যাহার, সমঝোতায় ছাত্রদল ও শিবির মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাবের মাহমুদ সেনাবাহিনীর ভুয়া কর্নেল পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, মোংলায় গ্রেপ্তার পারভেজ এবার মধ্যরাতে তেজগাঁও কলেজ সরকারীকরণের দাবি জানাল ছাত্রদল যশোরের অভয়নগরে সুপারি বাগান থেকে ২০ বছর পলাতক চরমপন্থীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার বাবার পথেই মাতেও মেসি: অধিনায়ক হিসেবে ইন্টার মায়ামিকে জেতালেন ন্যাপলস কাপ বক্স অফিসে বিপর্যয়ের পর ওটিটিতেও বড় ধাক্কা যশের ‘টক্সিক’, ২০০ কোটির দর নামল ৩০ কোটিতে যুক্তরাষ্ট্রে মৌসুমীর নতুন সিনেমা ‘আ বিউটিফুল লাই’ পাবিপ্রবিতে বৃহত্তর নোয়াখালী ছাত্রকল্যাণ সমিতির যাত্রা শুরু, নেতৃত্বে তানিম-মেশকাত ইবিতে বিএনপি-জামায়াতের কর্মসূচি প্রত্যাহার, সমঝোতায় ছাত্রদল ও শিবির মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন জাবের মাহমুদ সেনাবাহিনীর ভুয়া কর্নেল পরিচয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, মোংলায় গ্রেপ্তার পারভেজ এবার মধ্যরাতে তেজগাঁও কলেজ সরকারীকরণের দাবি জানাল ছাত্রদল যশোরের অভয়নগরে সুপারি বাগান থেকে ২০ বছর পলাতক চরমপন্থীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার বাবার পথেই মাতেও মেসি: অধিনায়ক হিসেবে ইন্টার মায়ামিকে জেতালেন ন্যাপলস কাপ বক্স অফিসে বিপর্যয়ের পর ওটিটিতেও বড় ধাক্কা যশের ‘টক্সিক’, ২০০ কোটির দর নামল ৩০ কোটিতে

মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কে এই সারা খলিফা?

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৪
শেয়ার: mail
মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কে এই সারা খলিফা?

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বিশাল আকারের সিন্থেটিক মাদক চোরাচালান ও প্রস্তুতকারী আন্তর্জাতিক চক্রের সঙ্গে জড়িত থাকার দায়ে মিসরের একটি আদালত দেশটির পরিচিত টেলিভিশন উপস্থাপিকা সারা খলিফাসহ ১২ আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন। ৩৯ বছর বয়সী সারা খলিফা দেশটিতে নিরাপত্তা ও অপরাধবিষয়ক জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘মিশন ইম্পসিবল’ উপস্থাপনার জন্য সুপরিচিত।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, মিসরীয় এই টেলিভিশন উপস্থাপিকার একটি প্লাস্টিক সার্জারি ক্লিনিক এবং পার্টি ও ইভেন্ট আয়োজক প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছে। মিসরের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আল-আহরাম জানিয়েছে, সারা খলিফা ও তাঁর সহযোগীরা একটি সুসংগঠিত অপরাধী চক্রের সঙ্গে যুক্ত থাকার অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন। চক্রটি বিক্রির উদ্দেশ্যে কৃত্রিম মাদক (সিন্থেটিক ড্রাগ) প্রস্তুত করতে বিদেশ থেকে কাঁচামাল আমদানি করত বলে আদালতে সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।

আদালতের প্রসিকিউটররা জানান, এই চক্রের সদস্যরা কাঁচামাল আমদানি, পরীক্ষাগারে মাদক প্রস্তুত এবং তা বাজারজাতকরণের পৃথক দায়িত্ব পালন করতেন। তদন্তকালে নিরাপত্তা বাহিনী তাঁদের কাছ থেকে ৭৫০ কেজিরও বেশি মাদকদ্রব্য ও মাদক তৈরির রাসায়নিক উপকরণ জব্দ করে। পাশাপাশি মাদক তৈরির গোপন ল্যাবরেটরি হিসেবে ব্যবহৃত দুটি আবাসিক অ্যাপার্টমেন্ট এবং বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

একই মামলায় আদালত অন্য ৯ জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এবং অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় সাতজনকে বেকসুর খালাস প্রদান করেছেন। খলিফার আইনজীবী জানিয়েছেন, তাঁরা এই মৃত্যুদণ্ডের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। গত মাসে আদালত এই রায় ঘোষণা করলেও মিসরের প্রধান মুফতির আইনগত বাধ্যতামূলক ধর্মীয় মতামত পাওয়ার পরই তা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হলো।

শুরু থেকেই সারা খলিফা নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে আসছেন। এর আগে আদালতের শুনানিতে তিনি বিচারককে বলেছিলেন, মিসরের মাদক নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কার্যালয়ে প্রচারের উদ্দেশ্যে ছবির জন্য দাঁড় করানোর আগে তিনি জীবনে কখনো মাদক দেখেননি। এমনকি জীবনে কখনো একটি সিগারেটও স্পর্শ করেননি বলে তদন্ত কর্মকর্তাদের জানিয়েছিলেন তিনি।

মিসরীয় গণমাধ্যম জানায়, চূড়ান্ত রায় ঘোষণার সময় আদালতে কান্নায় ভেঙে পড়েন সারা খলিফা। এ সময় বিচারকের উদ্দেশ্যে আকুতি জানিয়ে তিনি বলেন, ‘দয়া করে আমার কথা শুনুন, স্যার। আমার মা-বাবা আমাকে একজন সৎ মানুষ হিসেবে বড় করেছেন; তাঁরা নিয়মিত নামাজ পড়েন। আমার এই অবৈধ মাদকের টাকার কোনো প্রয়োজন নেই।’

প্রসিকিউটররা প্রায় ২০ জন প্রত্যক্ষদর্শীর জবানবন্দি ছাড়াও খুদে বার্তা, ছবি ও ভিডিওসহ নানা ডিজিটাল ও কারিগরি প্রমাণের ভিত্তিতে এ মামলার অভিযোগ প্রমাণ করেন। দীর্ঘ তদন্তের অংশ হিসেবে ২০২৫ সালের এপ্রিলে রাজধানী কায়রো থেকে খলিফাকে গ্রেপ্তার করা হয়েছিল।

মিসরের প্রচলিত আইনে পরিকল্পিত হত্যা, সন্ত্রাসবাদ, ধর্ষণ ও মাদক চোরাচালানের মতো অপরাধের জন্য মৃত্যুদণ্ডের সর্বোচ্চ বিধান রয়েছে। তবে মাদক সংক্রান্ত অপরাধে মৃত্যুদণ্ড কার্যকরের এই নীতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর তীব্র সমালোচনার মুখে পড়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মিসরে ৪৯২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল এবং একই বছরে অন্তত ২৩ জনের দণ্ড কার্যকর করা হয়। সংস্থাটি জানায়, আন্তর্জাতিক আইন অনুযায়ী মৃত্যুদণ্ডের মতো চরম দণ্ড কেবল সরাসরি পরিকল্পিত হত্যাকাণ্ডের মতো গুরুতর অপরাধের ক্ষেত্রেই সীমাবদ্ধ রাখা উচিত।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কে এই সারা খলিফা?

বিস্তারিত কমেন্টে