রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৪৬:১১
শিরোনাম
ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে আবাসিক মাদ্রাসা, শিশুদের নিরাপত্তার দায় কার? মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কে এই সারা খলিফা? চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে ধাপে ধাপে: ইসি আনোয়ারুল ফ্যাটি লিভার কি সন্তান ধারণে প্রভাব ফেলে? জেনে নিন চিকিৎসকদের পরামর্শ যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের সাময়িক আশ্রয় দিতে সম্মত দক্ষিণ আমেরিকার দেশ গায়ানা ডেঙ্গু বিস্তার রোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কচুয়ায় একই পরিবারের ৩ জনকে হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৩ নড়াইলে ৬ মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার বাদশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইশা রিখী রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ পৌনে দেড় লাখ কোটি টাকা, শীর্ষে জনতা: অর্থমন্ত্রী ব্যাঙের ছাতার মতো গড়ে উঠেছে আবাসিক মাদ্রাসা, শিশুদের নিরাপত্তার দায় কার? মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কে এই সারা খলিফা? চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে ধাপে ধাপে: ইসি আনোয়ারুল ফ্যাটি লিভার কি সন্তান ধারণে প্রভাব ফেলে? জেনে নিন চিকিৎসকদের পরামর্শ যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের সাময়িক আশ্রয় দিতে সম্মত দক্ষিণ আমেরিকার দেশ গায়ানা ডেঙ্গু বিস্তার রোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কচুয়ায় একই পরিবারের ৩ জনকে হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৩ নড়াইলে ৬ মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার বাদশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইশা রিখী রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ পৌনে দেড় লাখ কোটি টাকা, শীর্ষে জনতা: অর্থমন্ত্রী

নিরাপদ খাদ্য মজুত ও গুণগত মানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ খাদ্যমন্ত্রীর

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৩
শেয়ার: mail
নিরাপদ খাদ্য মজুত ও গুণগত মানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ খাদ্যমন্ত্রীর

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দেশের জনগণের টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত নিরাপদ খাদ্য মজুত এবং খাদ্যের গুণগত মান অক্ষুণ্ণ রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কঠোর নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি। একই সঙ্গে যেকোনো প্রাকৃতিক দুর্যোগ বা সংকটকালীন সময়ে দেশে নিরবচ্ছিন্ন খাদ্য সরবরাহ বজায় রাখতে আগাম পরিকল্পনা প্রণয়ন ও পর্যাপ্ত বাফার স্টক গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন তিনি।

রোববার (৬ সেপ্টেম্বর) খাদ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জসীম উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় খাদ্য সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা এবং অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় খাদ্য অধিদপ্তরের বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সংক্রান্ত দুটি বিস্তারিত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

খাদ্যমন্ত্রী বলেন, ‘খাদ্য অধিদপ্তরের সার্বিক কার্যক্রম অত্যন্ত সংবেদনশীল ও জাতীয় স্বার্থের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। দেশে খাদ্য মজুতের প্রকৃত পরিমাণ, সংরক্ষিত খাদ্যের পুষ্টি ও গুণগত মান এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষের কাছে নির্ধারিত সময়ে খাদ্য পৌঁছানো সম্ভব হবে কি না—এ বিষয়গুলো সবসময় সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে। নিরাপদ মজুত ও উন্নত মান নিশ্চিত করাই আমাদের মূল ব্রত।’

অধিদপ্তরে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না জানিয়ে মন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কাজে কোনো প্রকার গাফিলতি বা দুর্নীতি বরদাশত করা হবে না। অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। মাত্র কয়েকজনের অসততার কারণে পুরো খাদ্য অধিদপ্তরের দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ণ হতে দেওয়া যায় না। তাই সবাইকে শতভাগ সততা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।’

খাদ্যমন্ত্রী অধিদপ্তরের দীর্ঘদিনের অসম্পন্ন উন্নয়ন প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত শেষ করার নির্দেশ দেন। দেশের বিভিন্ন স্থানে খাদ্য গুদাম ও অবকাঠামোর বেহাল দশার কথা উল্লেখ করে তিনি বলেন, মানিকগঞ্জের সাটুরিয়া খাদ্য গুদামটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ অবস্থায় রয়েছে, যেখানে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই জরুরি ভিত্তিতে সাটুরিয়াসহ সারা দেশের ঝুঁকিপূর্ণ গুদামগুলোর তালিকা তৈরি করে দ্রুত আধুনিকায়ন ও সংস্কারের নির্দেশ দেন তিনি।

মাঠপর্যায়ের খাদ্য পরিদর্শক এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-এলএসডি)-দের কাজের মান নিয়মিত মূল্যায়নের ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী জানান, গুদামে খাদ্যের সঠিক মজুত, মান এবং স্থানীয় জনগণের সন্তুষ্টির ওপর ভিত্তি করে ভালো কাজের জন্য কর্মকর্তাদের পুরস্কৃত করা হবে। পাশাপাশি কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠলে একতরফা সিদ্ধান্ত না নিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীকে শনাক্ত করে ব্যবস্থা নিতে হবে, যাতে কোনো নির্দোষ ব্যক্তি হয়রানির শিকার না হন।

সভায় খাদ্য সচিব আবু তাহের মোঃ মাসুদ রানা অধিদপ্তরের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান এবং সেবা কার্যক্রম গতিশীল করতে বিদ্যমান জনবল সংকট নিরসনে মন্ত্রণালয় কাজ করছে বলে আশ্বস্ত করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নিরাপদ খাদ্য মজুত ও গুণগত মানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ খাদ্যমন্ত্রীর

বিস্তারিত কমেন্টে