ভোলার তজুমদ্দিন উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় তিন মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি মো. আবুল খায়ের (৩০) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবকের। দীর্ঘ সময় ধরে তাঁর কোনো হদিস না পেয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা। অন্যদিকে নিখোঁজ সন্তানকে ফিরে পাওয়ার আকুল প্রতীক্ষায় অশ্রুসজল চোখে আহাজারি করছেন এক অসহায় মা।
নিখোঁজ আবুল খায়ের তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের হাকিম উদ্দিন হাওলাদার বাড়ির মো. সালেম হাওলাদারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় তিন মাস আগে প্রতিদিনের মতো সকালে খাবার খেয়ে বাড়ি থেকে বের হন আবুল খায়ের। এরপর আর তিনি ঘরে ফিরে আসেননি। সম্ভাব্য সব আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে দীর্ঘ অনুসন্ধান চালিয়েও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
স্বজনরা জানান, আবুল খায়ের দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। হঠাৎ করেই এভাবে নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকে পরিবারটিতে চরম অনিশ্চয়তা ও বিষাদের ছায়া নেমে এসেছে।
কোনো সহৃদয় ব্যক্তি যদি উক্ত যুবকের সন্ধান বা কোনো তথ্য জেনে থাকেন, তবে মানবিক দৃষ্টিকোণ থেকে অবিলম্বে তাঁর পরিবারের সঙ্গে ০১৮৬১০২৫৬৬৬ নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে নিখোঁজ খায়েরকে দ্রুত খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে সবার আন্তরিক সহায়তা কামনা করেছেন তাঁর স্বজনরা।
kalprakash.com/IM