শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:২০:৫৩
শিরোনাম
ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই: ৩ দিনে নিহত দেড় শতাধিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ: নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার লাইভ শপিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: আকর্ষণীয় বেতনে নেবে বি-টু-বি ম্যানেজার ছানি অপারেশনের পথে মুক্তিযোদ্ধা পরিচয় পেয়ে বৃদ্ধকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ইউরোপের বাইরে অভিবাসীদের রাখতে ‘রিটার্ন হাব’ স্থাপনে একমত ৫ দেশ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ এসিল্যান্ডকে একযোগে বিভিন্ন বিভাগে ন্যস্ত গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের এআই দিয়ে বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ: বম্বে হাইকোর্টে শিল্পা শেঠি ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই: ৩ দিনে নিহত দেড় শতাধিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ: নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার লাইভ শপিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: আকর্ষণীয় বেতনে নেবে বি-টু-বি ম্যানেজার ছানি অপারেশনের পথে মুক্তিযোদ্ধা পরিচয় পেয়ে বৃদ্ধকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ইউরোপের বাইরে অভিবাসীদের রাখতে ‘রিটার্ন হাব’ স্থাপনে একমত ৫ দেশ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ এসিল্যান্ডকে একযোগে বিভিন্ন বিভাগে ন্যস্ত গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের এআই দিয়ে বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ: বম্বে হাইকোর্টে শিল্পা শেঠি

ইতালির ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী সরকার: বেরলুসকোনির রেকর্ড ভেঙে নতুন মাইলফলকে মেলোনি

অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২১
শেয়ার: mail
ইতালির ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী সরকার: বেরলুসকোনির রেকর্ড ভেঙে নতুন মাইলফলকে মেলোনি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জা মেলোনির নেতৃত্বাধীন সরকার দেশটির প্রজাতান্ত্রিক ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী সরকার হিসেবে নতুন এক ঐতিহাসিক রেকর্ড গড়েছে। ২০২২ সালের ২২ অক্টোবর দায়িত্ব গ্রহণের পর ৪ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত টানা ১ হাজার ৪১৩ দিন ক্ষমতায় থাকার বিরল মাইলফলক স্পর্শ করেছে এ সরকার। এর মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনির দ্বিতীয় সরকারের ১ হাজার ৪১২ দিন দেশ পরিচালনার দীর্ঘদিনের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করলেন মেলোনি।

প্রধানমন্ত্রী জর্জা মেলোনি এই অনন্য অর্জনকে কেবল কোনো রাজনৈতিক রেকর্ড হিসেবে দেখতে নারাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, সরকারের এই স্থায়িত্ব প্রদর্শন করার মতো কোনো ফাঁকা রেকর্ড নয়; বরং একটি দেশকে নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ, সাহসী সিদ্ধান্ত বাস্তবায়ন, জনগণের কাছে দেওয়া অঙ্গীকার রক্ষা এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের মর্যাদা সুদৃঢ় করতে এই রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত প্রয়োজন।

মেলোনির দাবি, বিগত প্রায় চার বছরে তাঁর নেতৃত্বাধীন সরকার দেশে কর্মসংস্থান বৃদ্ধি, বেকারত্বের হার হ্রাস, পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানকে নানামুখী সহায়তা, অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার এবং সরকারি অর্থব্যবস্থা শৃঙ্খলার মধ্যে রাখার পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে ইতালির অবস্থান ও বিশ্বাসযোগ্যতা বাড়াতে কাজ করেছে। তবে তিনি একই সঙ্গে স্বীকার করেন যে এখনও অনেক কাজ বাকি রয়েছে।

এই ঐতিহাসিক অর্জনের কৃতিত্ব এককভাবে নিজের দাবি না করে ক্ষমতাসীন মধ্য-ডানপন্থী জোটের দৃঢ় ঐক্যের ফল বলে উল্লেখ করেন মেলোনি। তাঁর মতে, জোটের দলগুলো কারও বিরুদ্ধে থাকার জন্য নয়, বরং ইতালির সার্বিক কল্যাণে একটি অভিন্ন রাজনৈতিক প্রকল্প বাস্তবায়নের অঙ্গীকার নিয়েই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। উল্লেখ্য, ইতালির প্রজাতান্ত্রিক ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী তিনটি সরকারের তালিকাতেই এখন মধ্য-ডানপন্থী জোটের শাসনকালের অবস্থান নিশ্চিত হলো।

২০২২ সালে সাধারণ নির্বাচনে ইতালির জনগণ যে গভীর আস্থা রেখেছিল, সেই জনম্যান্ডেটকেই এই দীর্ঘস্থায়িত্বের মূল ভিত্তি হিসেবে স্মরণ করেন মেলোনি। আগামী বছর সরকারের অর্জিত সাফল্য, অসম্পূর্ণ কাজ এবং ভবিষ্যৎ পরিকল্পনা আবারও জনগণের সামনে তুলে ধরা হবে জানিয়ে তিনি বলেন, এরপর জনগণই সিদ্ধান্ত নেবেন তাঁর সরকারকে আরও এগিয়ে যাওয়ার নতুন দায়িত্ব দেওয়া হবে কি না।

এদিকে সাংবিধানিক প্রক্রিয়া অনুযায়ী ২০২৭ সালে ইতালিতে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গুরুত্বপূর্ণ এই নির্বাচনকে সামনে রেখে দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ইতালির ইতিহাসে সবচেয়ে দীর্ঘস্থায়ী সরকার: বেরলুসকোনির রেকর্ড ভেঙে নতুন মাইলফলকে মেলোনি

বিস্তারিত কমেন্টে