রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৮ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৩:৩৩:২০
শিরোনাম
● মুস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত ● মধুমতি ব্রিজে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, পুলিশের সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ মিছিলকারীরা ● যবিপ্রবিতে শুরু হলো আন্তবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬-২৭ ● বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল ● বইমেলায় আসছে তরুণ কবি ইয়াহিয়া আহমেদের প্রথম কাব্যগ্রন্থ ‘কাঠগোলাপের সাদার মায়া’ ● দুই বছরের পুরনো ভাঙা সেতু নিয়ে দুর্ভোগে শ্রীপুর মেইলঘরের মানুষ ● পাকিস্তানের সঙ্গে নিরাপত্তা ও বাণিজ্যে ২৬টি সমঝোতা স্মারকের পরিকল্পনা বাংলাদেশের ● অবসরের সিদ্ধান্ত মুশফিকুর রহিমের ● চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষে সীমান্তবর্তী চা বাগানে ৫৫ বিজিবির কঠোর নিরাপত্তা ● থানায় অভিযোগ জমার আগেই ওসির বক্তব্য ফারুকের অভিযোগ সাজানো দাবি এলাকাবাসীর ● মুস্তাফিজুর রহমানের স্মরণে বাগেরহাটে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত ● মধুমতি ব্রিজে বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষ, পুলিশের সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ মিছিলকারীরা ● যবিপ্রবিতে শুরু হলো আন্তবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬-২৭ ● বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মশাল মিছিল ● বইমেলায় আসছে তরুণ কবি ইয়াহিয়া আহমেদের প্রথম কাব্যগ্রন্থ ‘কাঠগোলাপের সাদার মায়া’ ● দুই বছরের পুরনো ভাঙা সেতু নিয়ে দুর্ভোগে শ্রীপুর মেইলঘরের মানুষ ● পাকিস্তানের সঙ্গে নিরাপত্তা ও বাণিজ্যে ২৬টি সমঝোতা স্মারকের পরিকল্পনা বাংলাদেশের ● অবসরের সিদ্ধান্ত মুশফিকুর রহিমের ● চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপলক্ষে সীমান্তবর্তী চা বাগানে ৫৫ বিজিবির কঠোর নিরাপত্তা ● থানায় অভিযোগ জমার আগেই ওসির বক্তব্য ফারুকের অভিযোগ সাজানো দাবি এলাকাবাসীর

সুদের হার বাড়ানোর আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৪
শেয়ার: mail
সুদের হার বাড়ানোর আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ চলতি মাসেই নীতিগত সুদের হার বাড়িয়ে দিতে পারে—এমন পূর্বাভাসের জেরে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় দরপতন ঘটেছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) এক দিনেই বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৪১৯ ডলারে দাঁড়িয়েছে। মার্কিন কর্মসংস্থানের ইতিবাচক তথ্য প্রকাশের পরপরই লেনদেনের একপর্যায়ে দাম আরও কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৬৪ ডলারে নেমে আসে, যা চলতি সপ্তাহে মূল্যবান এই ধাতুর বাজারে সবচেয়ে বড় দরপতনের রেকর্ড।

মার্কিন সরকারের প্রকাশিত তথ্যে দেখা যায়, আগস্ট মাসে যুক্তরাষ্ট্রে আশাতীত নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে এবং বেকারত্বের হার কমে স্থিতিশীল অবস্থায় রয়েছে। দেশটির সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ইতিবাচক থাকায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের সুদের হার বাড়ানোর পথ আরও সুগম হয়েছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সাধারণত সুদের হার বাড়লে বিনিয়োগকারীরা স্বর্ণ ছেড়ে বন্ড ও ব্যাংকিং খাতে আমানত রাখাকে বেশি লাভজনক মনে করেন, যার সরাসরি নেতিবাচক প্রভাব পড়ে স্বর্ণের বাজারে।

স্বর্ণের পাশাপাশি বিশ্ববাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামেও উল্লেখযোগ্য পতন লক্ষ্য করা গেছে। রুপার দাম ১ দশমিক ৭ শতাংশ কমে প্রতি আউন্স ৬৫ দশমিক ৮৩ ডলারে নেমে এসেছে। এছাড়া প্লাটিনাম ও প্যালাডিয়ামের মতো অন্যান্য দামি ধাতুর দরও এক ধাক্কায় বেশ খানিকটা কমে গেছে।

বাজার বিশ্লেষকরা জানিয়েছেন, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের বাজারে মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশের পর বিশ্ববাজারে স্বর্ণের ভবিষ্যৎ গতিপ্রকৃতি কোন দিকে যাবে, তা আরও স্পষ্ট হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

সুদের হার বাড়ানোর আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিস্তারিত কমেন্টে