শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ২৬ ভাদ্র, ১৪৩৩ | ২৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:৫৮:১৯
শিরোনাম
Adury Apparels Announces Recruitment স্কয়ার ফার্মাসিউটিক্যালসে নিয়োগ বিজ্ঞপ্তি পালক সন্তান কি বাবা-মায়ের সম্পত্তির উত্তরাধিকারী হবে? সুইমিংপুলে নতুন লুকে নজর কাড়লেন পরীমনি ইউরোপে আশ্রয়প্রার্থীদের তালিকায় শীর্ষ তিনে বাংলাদেশ নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে ডা. শফিকুর রহমানের বৈঠক চীনের কিংদাও বন্দরে কার্গো জাহাজে ভয়াবহ আগুন দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল উত্তরা ফাইন্যান্সের ৬৯ কোটি টাকা আত্মসাৎ ভেনিসে হেনস্তার পর ভক্ত ও সরকারের সমর্থনে কৃতজ্ঞতা জানালেন অভিনেত্রী বাঁধন Adury Apparels Announces Recruitment স্কয়ার ফার্মাসিউটিক্যালসে নিয়োগ বিজ্ঞপ্তি পালক সন্তান কি বাবা-মায়ের সম্পত্তির উত্তরাধিকারী হবে? সুইমিংপুলে নতুন লুকে নজর কাড়লেন পরীমনি ইউরোপে আশ্রয়প্রার্থীদের তালিকায় শীর্ষ তিনে বাংলাদেশ নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে ডা. শফিকুর রহমানের বৈঠক চীনের কিংদাও বন্দরে কার্গো জাহাজে ভয়াবহ আগুন দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল উত্তরা ফাইন্যান্সের ৬৯ কোটি টাকা আত্মসাৎ ভেনিসে হেনস্তার পর ভক্ত ও সরকারের সমর্থনে কৃতজ্ঞতা জানালেন অভিনেত্রী বাঁধন

আইনের ফাঁকফোকরে বারবার বেরিয়ে অপরাধে জড়াচ্ছে মাদক কারবারি ও ছিনতাইকারীরা: আইজিপি

অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০১
শেয়ার: mail
আইনের ফাঁকফোকরে বারবার বেরিয়ে অপরাধে জড়াচ্ছে মাদক কারবারি ও ছিনতাইকারীরা: আইজিপি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

মাদক ও ছিনতাইয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে অপরাধীদের একাধিকবার আইনের আওতায় আনা হলেও আইনের বিভিন্ন সীমাবদ্ধতা ও ফাঁকফোকরের কারণে তাদের দীর্ঘদিন আটকে রাখা যায় না। ফলে জামিনে বা মুক্ত হয়ে তারা আবারও একই অপরাধে জড়িয়ে পড়ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে কমিউনিটি ব্যাংকের উদ্যোগে আয়োজিত ‘আমার শহর, আমার দেশ-পরিচ্ছন্নতায় বদলে যায় বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, আমরা মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছি। প্রতিটি মাদক কারবারি ও ছিনতাইকারী একাধিকবার আইনের আওতায় এসেছে। কিন্তু আইনের নানা ফাঁকফোকরের কারণে তাদের সেভাবে আটকে রাখা সম্ভব হচ্ছে না। তারা কারাগার থেকে বেরিয়ে আবারও একই অপরাধে জড়াচ্ছে।

মাদক ও ছিনতাই প্রতিরোধে পুলিশের পাশাপাশি সাধারণ নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে পুলিশপ্রধান বলেন, দেশের মোট জনসংখ্যার তুলনায় পুলিশ সদস্যের সংখ্যা অত্যন্ত অপ্রতুল। দেশে প্রায় এক হাজার মানুষের নিরাপত্তার দায়িত্বে মাত্র একজন পুলিশ সদস্য কাজ করছেন। তাই সামগ্রিক আইনশৃঙ্খলা রক্ষায় সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে একযোগে এগিয়ে আসতে হবে।

মাদকের ভয়াবহতা তুলে ধরে তিনি বলেন, মাদক আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। ইয়াবাসহ বিভিন্ন ক্ষতিকর মাদক নিত্যনতুন আকর্ষণীয় নামে তরুণদের হাতে তুলে দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে এগুলোকে এনার্জি ট্যাবলেট বা শক্তিবর্ধক হিসেবে পরিচিত করিয়ে প্রলুব্ধ করা হয়। এ বিষয়ে সন্তানদের প্রতি অভিভাবকদের সচেতন দৃষ্টি রাখা জরুরি।

আইজিপি আরও বলেন, পরিবারের কোনো সন্তান মাদকাসক্ত হয়ে পড়লে শুধু তার জীবনই নষ্ট হয় না, পুরো পরিবারকেই এর চরম মূল্য দিতে হয়। পুলিশ কর্মকর্তা হিসেবে কর্মজীবনে এমন হৃদয়বিদারক ঘটনাও দেখেছি, যেখানে মাদকের টাকার জন্য সন্তান নিজের জন্মদাতা বাবাকে মারধর করে রক্তাক্ত করেছে।

অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, কেবল প্রচার কিংবা আনুষ্ঠানিকতার জন্য নয়, বাস্তবে টেকসই পরিবর্তনের লক্ষ্যেই এই পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ঢাকা শহরের দূষণ কমাতে বৃক্ষরোপণ এবং পরিচ্ছন্নতা অভিযান আরও জোরদার করতে হবে। এছাড়া শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের পড়াশোনায় সীমাবদ্ধ না রেখে পরিবেশ রক্ষা ও সামাজিক স্বেচ্ছাসেবী কার্যক্রমে সম্পৃক্ত করার তাগিদ দেন তিনি।

অনুষ্ঠান শেষে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণ করেন পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক। এ সময় কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

আইনের ফাঁকফোকরে বারবার বেরিয়ে অপরাধে জড়াচ্ছে মাদক কারবারি ও ছিনতাইকারীরা: আইজিপি

বিস্তারিত কমেন্টে