রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:০০:০৭
শিরোনাম
ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই: ৩ দিনে নিহত দেড় শতাধিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ: নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার লাইভ শপিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: আকর্ষণীয় বেতনে নেবে বি-টু-বি ম্যানেজার ছানি অপারেশনের পথে মুক্তিযোদ্ধা পরিচয় পেয়ে বৃদ্ধকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ইউরোপের বাইরে অভিবাসীদের রাখতে ‘রিটার্ন হাব’ স্থাপনে একমত ৫ দেশ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ এসিল্যান্ডকে একযোগে বিভিন্ন বিভাগে ন্যস্ত গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের এআই দিয়ে বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ: বম্বে হাইকোর্টে শিল্পা শেঠি ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই: ৩ দিনে নিহত দেড় শতাধিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ: নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার লাইভ শপিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: আকর্ষণীয় বেতনে নেবে বি-টু-বি ম্যানেজার ছানি অপারেশনের পথে মুক্তিযোদ্ধা পরিচয় পেয়ে বৃদ্ধকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ইউরোপের বাইরে অভিবাসীদের রাখতে ‘রিটার্ন হাব’ স্থাপনে একমত ৫ দেশ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ এসিল্যান্ডকে একযোগে বিভিন্ন বিভাগে ন্যস্ত গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের এআই দিয়ে বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ: বম্বে হাইকোর্টে শিল্পা শেঠি

পিরোজপুর সাংবাদিক ফোরামের উদ্যোগে ইউএনও মামুনুর রশীদের বিদায় সংবর্ধনা

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৩
শেয়ার: mail
পিরোজপুর সাংবাদিক ফোরামের উদ্যোগে ইউএনও মামুনুর রশীদের বিদায় সংবর্ধনা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পিরোজপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশীদের পদোন্নতি উপলক্ষে তাঁকে বিদায় সংবর্ধনা প্রদান করেছে পিরোজপুর সাংবাদিক ফোরাম।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে পিরোজপুর সদর উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ের বিভিন্ন কর্মময় স্মৃতি, নিষ্ঠা ও সততার কথা আবেগঘন পরিবেশে তুলে ধরেন বক্তারা। তাঁরা বলেন, মামুনুর রশীদ পিরোজপুরে দায়িত্ব পালনকালে প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে অগ্রণী ভূমিকা পালন করেছেন। বিশেষ করে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে তাঁর আন্তরিক পেশাগত সম্পর্ক এবং পিরোজপুরের সার্বিক উন্নয়নে তাঁর অবদান সর্বমহলে প্রশংসিত হয়েছে। তাঁর এই পদোন্নতি কর্মজীবনের এক অনন্য স্বীকৃতি এবং নতুন কর্মস্থলেও তিনি একইভাবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মামুনুর রশীদ তাঁর বক্তব্যে বলেন, “পিরোজপুর সদর উপজেলায় দায়িত্ব পালনকালীন প্রতিটি মুহূর্ত আমার জন্য অত্যন্ত অর্থবহ ও স্মরণীয় হয়ে থাকবে। প্রশাসনিক কর্মকর্তা হিসেবে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের পাশাপাশি সাধারণ মানুষের সেবা নিশ্চিত করাই ছিল আমার মূল লক্ষ্য। এই যাত্রায় পিরোজপুরের সংবাদকর্মীদের কাছ থেকে যে গঠনমূলক সহযোগিতা ও আন্তরিকতা পেয়েছি, তা সত্যিই প্রশংসনীয়। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং স্থানীয় প্রশাসনের কাজের তথ্য জনসাধারণের কাছে পৌঁছে দিতে পিরোজপুর সাংবাদিক ফোরাম সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। পিরোজপুরের মানুষ ও এই মাটির প্রতি আমার ভালোবাসা আজীবন থাকবে। পদোন্নতিজনিত এই নতুন পথচলায় আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, যেন ভবিষ্যতেও একই নিষ্ঠা ও সততার সঙ্গে দেশের সেবা করে যেতে পারি।”

পিরোজপুর সাংবাদিক ফোরামের সভাপতি মো. ফেরদৌস ওয়াহিদ রাসেলের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. শাহিন ফকিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মো. জাহিদুল ইসলাম এবং পিরোজপুর সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক এস এম আবু জাফর।

এ সময় আরও উপস্থিত ছিলেন ফোরামের সহ-সভাপতি মো. মাইনুল ইসলাম মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম শামীম রেজা, দপ্তর সম্পাদক এম এ নকিব নাসরুল্লাহ, কোষাধ্যক্ষ মো. জাকির হোসেন ফরাজী ও কার্যনির্বাহী সদস্য এম এ জলিল প্রমুখ।

অনুষ্ঠান শেষে পিরোজপুর সাংবাদিক ফোরামের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং তাঁর উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পিরোজপুর সাংবাদিক ফোরামের উদ্যোগে ইউএনও মামুনুর রশীদের বিদায় সংবর্ধনা

বিস্তারিত কমেন্টে