৩৬তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ছামিউল ইসলাম সরকারি চাকরিজীবনের ৮ বছর সফলভাবে পূর্ণ করে ৯ম বর্ষে পদার্পণ করেছেন।
দায়িত্বশীলতা, সততা, নিষ্ঠা ও জনসেবার প্রত্যয় নিয়ে সরকারি প্রশাসনে তাঁর কর্মজীবনের এই পথচলা অব্যাহত রয়েছে। ৩৬তম বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগদানের পর থেকে মাঠপ্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে তিনি জনকল্যাণে প্রশংসনীয় অবদান রেখে চলেছেন।
বর্তমানে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি উপজেলা প্রশাসনের সার্বিক কার্যক্রম পরিচালনা, সরকারের উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন, সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করছেন।
সরকারি চাকরির ৮ বছর পূর্তি ও ৯ম বর্ষে পদার্পণ উপলক্ষে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতেও ইউএনও মোঃ ছামিউল ইসলামের কর্মজীবন আরও সাফল্যমণ্ডিত ও সেবামুখী হবে এবং তাঁর দায়িত্বশীল নেতৃত্বে কসবা উপজেলা প্রশাসনের সেবামূলক কার্যক্রম আরও বেশি গতিশীল হবে।
kalprakash.com/IM