মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ১১:৪২:৪২
শিরোনাম
রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী বেনাপোলে আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা মণিরামপুরে ১৬ জলাশয়ে ৩৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত ইবিতে ফুটবল ম্যাচ ঘিরে দুই দফা সংঘর্ষ, আহত ১০ এফএও সদর দপ্তরে বাংলাদেশ-ইতালি দ্বিপক্ষীয় বৈঠক চুয়াডাঙ্গা সীমান্তে ২৮ লাখ টাকার মাদক-ওষুধ জব্দ বিজিবির ঠাকুরগাঁওয়ে নির্দেশনা অমান্য করে বাড়তি দামে তেল বিক্রি, ক্ষোভ নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন, নিরবচ্ছিন্ন সরবরাহ শুরু তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বাড়ল ৪-৫ হাজার টাকা রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে সেনাবাহিনী বেনাপোলে আমদানি-রপ্তানি নিয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে মতবিনিময় হালতি বিলের অভয়াশ্রমে মাছ শিকার, ২৬ জনকে জরিমানা মণিরামপুরে ১৬ জলাশয়ে ৩৪৫ কেজি পোনা মাছ অবমুক্ত ইবিতে ফুটবল ম্যাচ ঘিরে দুই দফা সংঘর্ষ, আহত ১০ এফএও সদর দপ্তরে বাংলাদেশ-ইতালি দ্বিপক্ষীয় বৈঠক চুয়াডাঙ্গা সীমান্তে ২৮ লাখ টাকার মাদক-ওষুধ জব্দ বিজিবির ঠাকুরগাঁওয়ে নির্দেশনা অমান্য করে বাড়তি দামে তেল বিক্রি, ক্ষোভ নোবিপ্রবিতে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন, নিরবচ্ছিন্ন সরবরাহ শুরু তেলের দাম বাড়ায় বেনাপোলে ট্রাকভাড়া বাড়ল ৪-৫ হাজার টাকা

এমপিওভুক্ত শিক্ষকদের আগস্টের বেতনের মেসেজ পাঠানো শুরু আজ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৫
শেয়ার: mail
এমপিওভুক্ত শিক্ষকদের আগস্টের বেতনের মেসেজ পাঠানো শুরু আজ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা আগস্ট মাসের বেতন-ভাতা সংক্রান্ত মোবাইল এসএমএস (বার্তা) আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) থেকেই পেতে শুরু করবেন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে এদিন সন্ধ্যার মধ্যেই সকল শিক্ষক-কর্মচারীর মুঠোফোনে বেতনের মেসেজ পৌঁছে যাবে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বুধবার সকালে শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন-ভাতার বিল অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়। এরপরই তা দ্রুত অ্যাকাউন্ট্যান্ট জেনারেল (এজি) অফিসে পাঠানো হয় এবং বুধবার বিকেলেই এজি অফিস থেকে বিলের চূড়ান্ত অনুমোদন সম্পন্ন হয়।

এ বিষয়ে মাউশির পরিচালক (অর্থ ও ক্রয়) অধ্যাপক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী জানান, শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতন-ভাতার বিল এজি অফিস থেকে অনুমোদন হয়েছে। গতকাল শেষ বেলায় অনুমোদন সম্পন্ন হওয়ায় মেসেজ পাঠানোর কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। তবে আজ কোনো জটিলতা না থাকলে সংশ্লিষ্টরা পর্যায়ক্রমে বেতন-ভাতার মেসেজ পেতে শুরু করবেন।

সাধারণত প্রতি মাসের শুরুতে প্রতিষ্ঠানপ্রধানরা অনলাইনে বেতনের প্রস্তাব দাখিল করেন। সেই প্রস্তাব যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে সরকারি বরাদ্দের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয় ও এজি অফিসের চূড়ান্ত অনুমোদনের পরপরই সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা স্থানান্তরিত হয়।

উল্লেখ্য, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নিয়মিত ও দ্রুত বেতন প্রাপ্তি নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল ও স্বয়ংক্রিয় প্রক্রিয়াকরণ ব্যবস্থা জোরদার করেছে। এর ফলে শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের ভোগান্তি কমে আসার পাশাপাশি পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত হচ্ছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

এমপিওভুক্ত শিক্ষকদের আগস্টের বেতনের মেসেজ পাঠানো শুরু আজ

বিস্তারিত কমেন্টে