সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:২৮:৪০
শিরোনাম
● মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ ● সোয়া কোটি টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত ● ময়মনসিংহের খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে বিপুল সম্পদের অভিযোগ ● ৫৩ ডাকাত গ্রেপ্তার, বিপিএম পদক পেলেন কুমিল্লার এসআই অর্ণব ● হামজাকে ভবিষ্যতের দুর্দান্ত স্ট্রাইকার বললেন ইয়ামাল ● ৩৩ কোটি রুপিতে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না ● চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা ● মাধবপুরে মাদ্রাসাছাত্রের পানিতে ডুবে মৃত্যু ● শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রশক্তির নেতা বহিষ্কার ● রাবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত ● মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ ● সোয়া কোটি টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত ● ময়মনসিংহের খাদ্য পরিদর্শকের বিরুদ্ধে বিপুল সম্পদের অভিযোগ ● ৫৩ ডাকাত গ্রেপ্তার, বিপিএম পদক পেলেন কুমিল্লার এসআই অর্ণব ● হামজাকে ভবিষ্যতের দুর্দান্ত স্ট্রাইকার বললেন ইয়ামাল ● ৩৩ কোটি রুপিতে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না ● চুয়াডাঙ্গায় অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা ● মাধবপুরে মাদ্রাসাছাত্রের পানিতে ডুবে মৃত্যু ● শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রশক্তির নেতা বহিষ্কার ● রাবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত

নোয়াখালীতে শিক্ষার্থীদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

এহসানুল ইসলাম ঈমন
এহসানুল ইসলাম ঈমন
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪১
শেয়ার: mail
নোয়াখালীতে শিক্ষার্থীদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

এহসানুল ইসলাম ঈমন। ছবি: সংগৃহীত

মানবিক ও সামাজিক সংগঠন ‘তাঁদের পাশে আমরা’ নোয়াখালী শাখার উদ্যোগে শিক্ষার্থীদের দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে নোয়াখালীর সোনাপুরের নূরজাহান মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ আয়োজন করা হয়। দিনব্যাপী কার্যক্রমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা ও রক্তচাপ পরিমাপসহ প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়া হয়। পাশাপাশি শিশুদের মানসিক বিকাশ ও বিনোদনের অংশ হিসেবে কুইজ এবং বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আয়োজকেরা জানান, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর আহতদের চিকিৎসায় রক্তের প্রয়োজনীয়তা ও স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব নতুন করে সামনে আসে। ওই ঘটনার প্রেক্ষাপটে শিশুদের শৈশব থেকেই নিজের রক্তের গ্রুপ সম্পর্কে অবগত রাখা এবং ভবিষ্যতে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই প্রত্যন্ত এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এটি ছিল ‘তাঁদের পাশে আমরা’ নোয়াখালী শাখার দ্বিতীয় ব্লাড গ্রুপিং ও স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি তাদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ তৈরির চেষ্টা করা হয়েছে।

আয়োজকেরা আরও জানান, প্রত্যন্ত অঞ্চলের শিশুদের স্বাস্থ্যসেবা ও সচেতনতার আওতায় আনাই তাদের অন্যতম লক্ষ্য। ভবিষ্যতে সরকারি ও বেসরকারি পর্যায় থেকে সহযোগিতা পেলে সুবিধাবঞ্চিত শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম আরও বড় পরিসরে ও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

নোয়াখালীতে শিক্ষার্থীদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে