রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ | ২৮ ভাদ্র, ১৪৩৩ | ৩০ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৩৪:১৪
শিরোনাম
৯/১১ হামলার আগেই ভারতে হামলার ছক কষেছিলেন লাদেন রবিউস সানির চাঁদ দেখা গেছে, ২৩ সেপ্টেম্বর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেওয়ার নির্দেশ ব্যারিস্টার মীর হেলালের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শিক্ষাপ্রতিষ্ঠানে মিলতে পারে টানা চার দিনের ছুটি চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার আলোচনা চলছে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ মালয়েশিয়ার কোতারায়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ ফারইস্ট ইসলামী লাইফের সাবেক চেয়ারম্যান নজরুল ও তাঁর স্ত্রীর ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধান শুরু দুদকের ৯/১১ হামলার আগেই ভারতে হামলার ছক কষেছিলেন লাদেন রবিউস সানির চাঁদ দেখা গেছে, ২৩ সেপ্টেম্বর পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দেওয়ার নির্দেশ ব্যারিস্টার মীর হেলালের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শিক্ষাপ্রতিষ্ঠানে মিলতে পারে টানা চার দিনের ছুটি চীন থেকে দ্রুতগতির বুলেট ট্রেন আনার আলোচনা চলছে: পর্যটনমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে পাকিস্তানি হাইকমিশনারের সাক্ষাৎ মালয়েশিয়ার কোতারায়ায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: ৩৬৪ বাংলাদেশিসহ আটক ৪৭২ ফারইস্ট ইসলামী লাইফের সাবেক চেয়ারম্যান নজরুল ও তাঁর স্ত্রীর ৫৭ কোটি টাকার সম্পদ ক্রোক সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অনুসন্ধান শুরু দুদকের

চট্টগ্রামে পুলিশ ও সাংবাদিক পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতির চেষ্টা, গ্রেফতার ২

সোহাগ আরেফিন
সোহাগ আরেফিন
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৪
শেয়ার: mail
চট্টগ্রামে পুলিশ ও সাংবাদিক পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতির চেষ্টা, গ্রেফতার ২

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হালিশহরে পুলিশ ও সাংবাদিক পরিচয়ে বাসায় ঢুকে নারীদের জিম্মি করে ডাকাতি ও যৌন হয়রানির চেষ্টার অভিযোগে দুজনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ওয়াকিটকি ও ভুয়া প্রেস আইডি কার্ড জব্দ করা হয়।

মঙ্গলবার দুপুরে হালিশহরের শ্যামলী আবাসিক এলাকার আলী বশরের ভবনে এ ঘটনা ঘটে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—সাখাওয়াত হোসেন (৪৩) ও মাঈনউদ্দিন (৪৬)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, পাঁচজনের একটি সংঘবদ্ধ দল পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে ওই ভবনের একটি বাসায় ঢোকে। ভেতরে ঢুকেই তারা মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করে। এতে পরিবারের সদস্যরা প্রতিবাদ জানালে বাসার দুই পুত্রবধূকে একটি কক্ষে আটকে রাখা হয়।

একপর্যায়ে চক্রের সদস্যরা বাড়ির মালিক আনোয়ারা বেগমকে যৌন হয়রানির চেষ্টা করে এবং জোরপূর্বক ভিডিও ধারণ করে। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে পরিবারের কাছে এক লাখ টাকা দাবি করে।

এ সময় গৃহকর্ত্রী আনোয়ারা বেগম কৌশলে মোবাইল ফোনে তার ছেলেকে বিষয়টি জানান। ছেলে তাৎক্ষণিক জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করে পুলিশের সহায়তা চান। খবর পেয়ে হালিশহর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের তিন সদস্য পালিয়ে গেলেও সাখাওয়াত ও মাঈনউদ্দিনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। চক্রের পলাতক অপর তিন সদস্যকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

চট্টগ্রামে পুলিশ ও সাংবাদিক পরিচয়ে বাসায় ঢুকে ডাকাতির চেষ্টা, গ্রেফতার ২

বিস্তারিত কমেন্টে