মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:৫১:৩৪
শিরোনাম
● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা ● ‘ফ্যামিলি কার্ড’ সমন্বয় হলে সাড়ে ২৮ লাখ মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব: বিশ্বব্যাংক ● ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিশেষ নির্দেশনা ● বাগাতিপাড়ায় ফ্ল্যাটের তালা-হ্যাজবোল্ট কেটে স্বর্ণালংকারসহ মালামাল চুরি ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাস্তির দাবিতে বেরোবিতে মানববন্ধন ● পরীক্ষার খাতা হারানোর অভিযোগ ইবি উপ-উপাচার্যের বিরুদ্ধে, তদন্তে কমিটি ● ছাত্রদলে ছাত্র নেই মন্তব্যে সালমান মুক্তাদিরকে নাছিরের আমন্ত্রণ ● বড়াইগ্রামে নিখোঁজের ৬ দিন পর যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার ● চেয়ারের রাজনীতি ও শিক্ষকতা: শিক্ষক দিবসের অম্লমধুর ব্যবচ্ছেদ ● একসঙ্গে ৩০ ব্যাংকের কার্ডসহ বিভিন্ন সেবা বন্ধ, যা করণীয় ● উত্তাল দিল্লি, আটক রাহুল-প্রিয়াঙ্কা ● ‘ফ্যামিলি কার্ড’ সমন্বয় হলে সাড়ে ২৮ লাখ মানুষকে দারিদ্র্যমুক্ত করা সম্ভব: বিশ্বব্যাংক ● ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বিশেষ নির্দেশনা ● বাগাতিপাড়ায় ফ্ল্যাটের তালা-হ্যাজবোল্ট কেটে স্বর্ণালংকারসহ মালামাল চুরি ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, শাস্তির দাবিতে বেরোবিতে মানববন্ধন ● পরীক্ষার খাতা হারানোর অভিযোগ ইবি উপ-উপাচার্যের বিরুদ্ধে, তদন্তে কমিটি

বেনাপোলে পৌর বিএনপির উদ্যোগে পাঁচ শতাধিক গাছের চারা রোপণ

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৫
শেয়ার: mail
বেনাপোলে পৌর বিএনপির উদ্যোগে পাঁচ শতাধিক গাছের চারা রোপণ

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে যশোরের বেনাপোলে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে পৌর বিএনপি।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাগজপুকুর ও কাগমারী (পৌরগেট) এলাকার বিভিন্ন পয়েন্টে পাঁচ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের ভারতের নিজস্ব অর্থায়ন ও উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আবু তাহের ভারত বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাস এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। গাছ মানুষের জন্য জীবন রক্ষাকারী অক্সিজেনের জোগান দেওয়ার পাশাপাশি ফল, কাঠ ও নানা ধরনের পরিবেশগত সুবিধা দেয়। তাই পরিবেশের বিপর্যয় রোধে দেশের প্রতিটি এলাকায় বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন।

তিনি আরও বলেন, পরিবেশ সুরক্ষায় দলীয় উদ্যোগের পাশাপাশি সরকারি পর্যায়েও ব্যাপকভিত্তিক সামাজিক বনায়ন ও বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা আবশ্যক। বিএনপির কেন্দ্র ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আগামী পাঁচ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানোর যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা বাস্তবায়নে দলের নেতাকর্মীরা মাঠে কাজ করবেন। এই কর্মসূচি সফল করতে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক মো. নাসিমুল গনী বল্টু, সদস্য মো. শওকত মাস্টার এবং ভবেরবেড় ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ইসহাক আলীসহ স্থানীয় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বেনাপোলে পৌর বিএনপির উদ্যোগে পাঁচ শতাধিক গাছের চারা রোপণ

বিস্তারিত কমেন্টে