মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:৫৮:৩৭
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

বেরোবিতে ১৮ কৃতী শিক্ষার্থী পেলেন ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড

বেরোবি প্রতিনিধি
বেরোবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৫
শেয়ার: mail
বেরোবিতে ১৮ কৃতী শিক্ষার্থী পেলেন ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিভিন্ন অনুষদের স্নাতক চূড়ান্ত পরীক্ষায় অনন্য কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মানজনক ‘ডিনস অ্যাওয়ার্ড’ ও ‘মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে।

কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস স্টাডিজ অনুষদের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান)/বিবিএ এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের বিএসসি (ইঞ্জিনিয়ারিং) পরীক্ষায় শীর্ষস্থান অধিকারী কৃতী শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, সনদপত্র ও চেক তুলে দেন উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দ্বিতীয়বারের মতো আয়োজিত এ অনুষ্ঠানে দুই শিক্ষাবর্ষের মোট ৩ জন শিক্ষার্থীকে ‘ডিনস অ্যাওয়ার্ড (২০২৫-২০২৬)’ এবং ১৫ জন শিক্ষার্থীকে ‘মেরিট অ্যাওয়ার্ড (২০২৫-২০২৬)’ প্রদান করা হয়।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, এই গৌরবময় অর্জন শিক্ষার্থীদের নিরলস কঠোর পরিশ্রম ও গভীর মেধার স্বীকৃতি। শিক্ষার মূল উদ্দেশ্য কেবল ভালো ফলাফল অর্জনের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং অর্জিত জ্ঞান, প্রজ্ঞা ও দক্ষতাকে দেশ ও বিশ্বমানবতার সার্বিক কল্যাণে কাজে লাগানোই এর মূল লক্ষ্য।

উপাচার্য আরও বলেন, আজকের এই স্বীকৃতি ও সম্মাননা শিক্ষার্থীদের ভবিষ্যৎ পথচলায় অনন্য অনুপ্রেরণা জোগাবে। শিক্ষার্থীদের সততা, গভীর দেশপ্রেম এবং গবেষণাধর্মী মানসিকতা ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ ও আধুনিক বিশ্বে নেতৃত্ব দিতে হবে। বেরোবি প্রশাসন বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের উচ্চশিক্ষা ও মানসম্মত গবেষণার অনুকূল পরিবেশ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. নূর আলম সিদ্দিক, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বিজন মোহন চাকী, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. সুমন কুমার দেবনাথ, কলা অনুষদের ডিন প্রফেসর ড. নিতাই কুমার ঘোষ, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এমদাদুল হক, প্রক্টর প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান তাবিউর রহমান প্রধান। এ সময় পুরস্কৃত শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দও উপস্থিত ছিলেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বেরোবিতে ১৮ কৃতী শিক্ষার্থী পেলেন ডিনস ও মেরিট অ্যাওয়ার্ড

বিস্তারিত কমেন্টে