বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | ৮ আশ্বিন, ১৪৩৩ | ১১ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:১২:৫৩
শিরোনাম
দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি টাঙ্গাইলে সেতুর স্ল্যাব ঢালাইয়ে রডের বদলে বাঁশ, এলজিইডির কার্যসহকারী সাময়িক বরখাস্ত হোয়াইট হাউসে সিএনএনসহ ৩ সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ফেরানোর নির্দেশ আদালতের ফরিদপুরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতার কারাদণ্ড রেকর্ড দীর্ঘ মোতায়েনে ইউএসএস আব্রাহাম লিংকনের ৮ নাবিকের আত্মহত্যার চেষ্টা অসুস্থ রিফাত চৌধুরীর পাশে দাঁড়ালেন চিত্রনায়ক জায়েদ খান আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের আশা ইসির ক্রেতা সেজে জুয়েলার্সে ঢুকে সাড়ে ৪ লাখ টাকার স্বর্ণ নিয়ে উধাও যুবক সেই কিশোরকে সংশোধনাগারে পাঠাল আদালত হরমুজ নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে গান গাইবেন কেটি পেরি টাঙ্গাইলে সেতুর স্ল্যাব ঢালাইয়ে রডের বদলে বাঁশ, এলজিইডির কার্যসহকারী সাময়িক বরখাস্ত হোয়াইট হাউসে সিএনএনসহ ৩ সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ফেরানোর নির্দেশ আদালতের ফরিদপুরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতার কারাদণ্ড রেকর্ড দীর্ঘ মোতায়েনে ইউএসএস আব্রাহাম লিংকনের ৮ নাবিকের আত্মহত্যার চেষ্টা অসুস্থ রিফাত চৌধুরীর পাশে দাঁড়ালেন চিত্রনায়ক জায়েদ খান আগামী জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচনের আশা ইসির ক্রেতা সেজে জুয়েলার্সে ঢুকে সাড়ে ৪ লাখ টাকার স্বর্ণ নিয়ে উধাও যুবক সেই কিশোরকে সংশোধনাগারে পাঠাল আদালত হরমুজ নিয়ে অনিশ্চয়তায় ফের বাড়ল তেলের দাম

কসবায় চন্ডীদ্বার স্কুল অ্যান্ড কলেজে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

মোঃ আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
মোঃ আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০১
শেয়ার: mail
কসবায় চন্ডীদ্বার স্কুল অ্যান্ড কলেজে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

মোঃ আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি। ছবি: সংগৃহীত

মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় চন্ডীদ্বার স্কুল অ্যান্ড কলেজে মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

র‍্যালিতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন মাদকবিরোধী স্লোগানে শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকা মুখরিত হয়ে ওঠে। র‍্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠান প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরবর্তীকালে অনুষ্ঠিত সচেতনতামূলক সমাবেশে বক্তারা বলেন, মাদক একজন ব্যক্তি, পরিবার ও পুরো সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দেয়। বিশেষ করে দেশের ভবিষ্যৎ চালিকাশক্তি তরুণ প্রজন্মকে মাদকের কুফল ও ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এখন সময়ের দাবি। তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষক, সমাজ ও প্রশাসনসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও উল্লেখ করেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজ পরিচালনার দায়িত্ব নেবে। তাই তাদের মাদকমুক্ত ও অনুকূল পরিবেশে বিকশিত হওয়ার সুযোগ সৃষ্টি করা সবার নৈতিক দায়িত্ব। একই সঙ্গে তরুণদের বিপথগামিতা থেকে রক্ষা করতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিজ্ঞানচর্চা ও সৃজনশীল কাজের সঙ্গে সম্পৃক্ত করার ওপর জোর দেওয়া হয়।

সমাবেশ থেকে শুধু মাদককে ‘না’ বলাই নয়, বরং মাদকাসক্তদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সঠিক চিকিৎসা, পুনর্বাসন ও সামাজিক সহমর্মিতা প্রদর্শনের আহ্বান জানানো হয়। পাশাপাশি মাদক কারবার ও এর বিস্তার রোধে সামাজিকভাবে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আয়োজকেরা জানান, কেবল একটি আনুষ্ঠানিক র‍্যালি বা সমাবেশের মধ্যেই এই উদ্যোগ সীমাবদ্ধ থাকবে না; বরং শিক্ষার্থী ও তরুণদের মধ্যে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কসবায় চন্ডীদ্বার স্কুল অ্যান্ড কলেজে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

বিস্তারিত কমেন্টে