রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:২৫:৩০
শিরোনাম
রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ পৌনে দেড় লাখ কোটি টাকা, শীর্ষে জনতা: অর্থমন্ত্রী ‘আমাদের বাঁচান’: দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে আটকা বহু শিক্ষার্থী, চলছে উদ্ধার অভিযান ৮ সেকেন্ডে নিজের শরীর দিয়ে নবজাতককে বাঁচিয়ে জাতীয় বীর পাকিস্তানের নার্স রাজিয়া নূরিন দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিলেন হাইকোর্ট, এখনই হচ্ছে না কারামুক্তি রাজধানীর চার বাস টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়ার উদ্যোগ: সড়ক পরিবহন প্রতিমন্ত্রী নিরাপদ খাদ্য মজুত ও গুণগত মানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ খাদ্যমন্ত্রীর বিচার বিভাগের মতো শিক্ষকদের জন্যও আলাদা পে স্কেলের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী শপথ নিলেন পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া বৃষ্টি উপেক্ষা করে ‘আলমগীর স্যার’-এর জন্য মাঠে হাজারো মানুষ সিরাজগঞ্জে সার সংকট নেই বলছে কৃষি বিভাগ, ডিলারদের দ্বারে দ্বারে কৃষকের হাহাকার রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ পৌনে দেড় লাখ কোটি টাকা, শীর্ষে জনতা: অর্থমন্ত্রী ‘আমাদের বাঁচান’: দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে আটকা বহু শিক্ষার্থী, চলছে উদ্ধার অভিযান ৮ সেকেন্ডে নিজের শরীর দিয়ে নবজাতককে বাঁচিয়ে জাতীয় বীর পাকিস্তানের নার্স রাজিয়া নূরিন দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিলেন হাইকোর্ট, এখনই হচ্ছে না কারামুক্তি রাজধানীর চার বাস টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়ার উদ্যোগ: সড়ক পরিবহন প্রতিমন্ত্রী নিরাপদ খাদ্য মজুত ও গুণগত মানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ খাদ্যমন্ত্রীর বিচার বিভাগের মতো শিক্ষকদের জন্যও আলাদা পে স্কেলের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী শপথ নিলেন পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. নাজমুজ্জামান ভূঁইয়া বৃষ্টি উপেক্ষা করে ‘আলমগীর স্যার’-এর জন্য মাঠে হাজারো মানুষ সিরাজগঞ্জে সার সংকট নেই বলছে কৃষি বিভাগ, ডিলারদের দ্বারে দ্বারে কৃষকের হাহাকার

আন্তর্জাতিক অঙ্গনে সুনেরাহর নতুন মাইলফলক, যাচ্ছেন ভেনিসে

অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩২
শেয়ার: mail
আন্তর্জাতিক অঙ্গনে সুনেরাহর নতুন মাইলফলক, যাচ্ছেন ভেনিসে

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

প্রথম সিনেমাতেই ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ জিতে রূপালি পর্দায় নিজের শক্ত অবস্থান জানান দিয়েছিলেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। নিপুণ অভিনয়দক্ষতায় ঢালিউডে পরিচিতি পাওয়ার পর এবার তার ক্যারিয়ারে যোগ হচ্ছে বড় এক আন্তর্জাতিক মাইলফলক। বিশ্বের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে অফিশিয়াল সিলেকশন পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’।

নির্মাতা রুবাইয়াত হোসেন পরিচালিত এই চলচ্চিত্রের মাধ্যমেই প্রথমবারের মতো ভেনিস উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

এই ঐতিহাসিক অর্জনের অংশীদার হতে এবং চলচ্চিত্রের অন্য অভিনয়শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে যোগ দিতে খুব শিগগিরই ইতালির ভেনিস শহরের উদ্দেশে ঢাকা ছাড়বেন সুনেরাহ। বিশ্বমানের এমন সম্মানজনক আসরে অংশ নেওয়াকে কেবল ব্যক্তিগত সাফল্য হিসেবে দেখছেন না তিনি; বরং আন্তর্জাতিক এ মঞ্চকে চলচ্চিত্রবিষয়ক অভিজ্ঞতা সমৃদ্ধ করার বড় সুযোগ মনে করছেন।

বিশ্বচলচ্চিত্রের শীর্ষস্থানীয় নির্মাতা, আন্তর্জাতিক তারকা ও বিশ্লেষকদের উপস্থিতিতে এ উৎসবের অভিজ্ঞতা তার ভবিষ্যৎ অভিনয়যাত্রায় নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এই অভিনেত্রী।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

আন্তর্জাতিক অঙ্গনে সুনেরাহর নতুন মাইলফলক, যাচ্ছেন ভেনিসে

বিস্তারিত কমেন্টে