মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:৪১:৪২
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

পঞ্চগড়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই রোহিঙ্গা দম্পতি আটক

মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় প্রতিনিধি
মাহামুদুল ইসলাম জয়, পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৪
শেয়ার: mail
পঞ্চগড়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই রোহিঙ্গা দম্পতি আটক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কক্সবাজারের শরণার্থী ক্যাম্প থেকে পালিয়ে পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় সদর উপজেলার মাগুরমারী বিওপির অধীন সীমান্তের ৭৪২/৪-এস পিলার থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে টিটিহিপাড়া এলাকা থেকে বিজিবির একটি টহল দল তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন—কক্সবাজারের ৭ নম্বর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের মো. এনায়েতুল্লাহ (২৩) ও তার স্ত্রী মোছা. জাইনুব বিবি (২১) এবং ১৫ নম্বর জামতলী রোহিঙ্গা ক্যাম্পের মো. এনামুল হাসান (২৩) ও তার স্ত্রী মোছা. নুর কলিমা (২০)।

বিজিবি ও স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, একটি মানবপাচারকারী চক্রের প্রলোভনে পড়ে তারা কক্সবাজারের আশ্রয়শিবির থেকে পালিয়ে পঞ্চগড়ে আসেন। সেখান থেকে সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের পরিকল্পনা ছিল তাদের। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজিবি আটক চারজনকে পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করেছে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, বিজিবির পক্ষ থেকে আটক চার রোহিঙ্গাকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

পঞ্চগড়ে ভারতে প্রবেশের চেষ্টাকালে দুই রোহিঙ্গা দম্পতি আটক

বিস্তারিত কমেন্টে