মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:২২:২৬

মেসিকে ছাড়া বিশ্বকাপ ও কোপা আমেরিকা আগের মতো হবে না: হোসে মরিনিও

অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪১
শেয়ার: mail
মেসিকে ছাড়া বিশ্বকাপ ও কোপা আমেরিকা আগের মতো হবে না: হোসে মরিনিও

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

একজন কিংবদন্তির বিদায় শুধু একটি দলের ভেতর শূন্যতা তৈরি করে না, এর প্রভাব ছড়িয়ে পড়ে পুরো ফুটবলবিশ্বে। আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির সরে দাঁড়ানোর ঘোষণার পর সেটিই যেন আরও একবার স্পষ্ট হলো। আর্জেন্টাইন মহাতারকার বর্ণাঢ্য ক্যারিয়ারকে অভিনন্দন জানিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন খ্যাতনামা পর্তুগিজ কোচ হোসে মরিনিও। তাঁর মতে, মেসিকে ছাড়া আগামী কোপা আমেরিকা ও বিশ্বকাপের রূপ আর আগের মতো থাকবে না।

সোমবার (৩১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আর না খেলার আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানান ফুটবলের এই জাদুকর। দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত যে তাঁর জন্য কতটা কঠিন ছিল, নিজের বার্তাতেই তা স্পষ্ট করেছেন তিনি।

বিদায়ী বার্তায় মেসি লেখেন, ফাইনালের পর এতটা সময় পেরিয়ে গেছে। অনেক ভেবেচিন্তে সবাইকে জানাতে চাই, আমি জাতীয় দলের হয়ে খেলা থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এটি ছিল কষ্টদায়ক একটি সিদ্ধান্ত, যা এখনও আমাকে ভেতর থেকে কষ্ট দেয়। কিন্তু আমি বুঝতে পারছি, সময় এসে গেছে।

জাতীয় দলের জার্সির প্রতি নিজের আত্মত্যাগের কথা স্মরণ করে আর্জেন্টিনার অধিনায়ক আরও বলেন, আমি সবসময় আমার সবকিছু দিয়েছি। শুধু সাম্প্রতিক বছরগুলোতে, যখন আমরা সবকিছু জিতেছি, তখন নয়; তার আগেও। এই জার্সির জন্য সবসময় লড়েছি এবং মাঠে নিজের সর্বস্ব দিয়েছি। ফুটবলের মাধ্যমে সবাইকে আনন্দ দিতে এবং আর্জেন্টাইন হওয়ার গর্ব অনুভব করাতে চেয়েছি।

মেসির এই আবেগঘন পোস্টে মন্তব্য করে ফুটবল বিশ্বের অন্যতম সফল কোচ হোসে মরিনিও লেখেন, একটি অসাধারণ ও অবিস্মরণীয় আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন। তবে মরিনিওর বার্তার সবচেয়ে তাৎপর্যপূর্ণ অংশটি ছিল বিশ্বমঞ্চে মেসির অনুপস্থিতি নিয়ে। তিনি লেখেন, পরবর্তী কোপা আমেরিকা ও পরবর্তী বিশ্বকাপ তোমার অনুপস্থিতিতে আগের মতো হবে না।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মেসিকে ছাড়া বিশ্বকাপ ও কোপা আমেরিকা আগের মতো হবে না: হোসে মরিনিও

বিস্তারিত কমেন্টে