মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:৩০:৩৮

আগস্টের ৩০ দিনে দেশে এলো ২৮৩ কোটি ডলারের রেমিট্যান্স

অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৪
শেয়ার: mail
আগস্টের ৩০ দিনে দেশে এলো ২৮৩ কোটি ডলারের রেমিট্যান্স

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

চলতি বছরের আগস্ট মাসের প্রথম ৩০ দিনে দেশে ২৮৩ কোটি (২ দশমিক ৮৩ বিলিয়ন) মার্কিন ডলারের প্রবাসী আয় বা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৩৪ হাজার ৮০৯ কোটি টাকা। সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, শুধু রোববারই দেশে এক হাজার ৯৮০ কোটি ৩০ লাখ টাকার প্রবাসী আয় এসেছে। চলতি আগস্টের প্রথম ৩০ দিনে দেশে আসা রেমিট্যান্সের পরিমাণ ২৮৩ কোটি ডলার, যেখানে গত বছরের একই সময়ে এসেছিল ২২২ কোটি ৯০ লাখ ডলার। ফলে গত বছরের তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৬ দশমিক ৯০ শতাংশ।

এদিকে চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত সামগ্রিক চিত্র বিশ্লেষণে দেখা যায়, এ পর্যন্ত দেশে মোট ৫৬৮ কোটি ৯০ লাখ ডলারের প্রবাসী আয় এসেছে। গত অর্থবছরের একই সময়ে এই আয়ের পরিমাণ ছিল ৪৭০ কোটি ৭০ লাখ ডলার।

তবে চলতি আগস্টের প্রথম ২৯ দিনে ৮টি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি। এই ব্যাংকগুলো হলো—রাষ্ট্রায়ত্ত খাতের বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল), বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক পিএলসি এবং বিদেশি খাতের ব্যাংক আল ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

আগস্টের ৩০ দিনে দেশে এলো ২৮৩ কোটি ডলারের রেমিট্যান্স

বিস্তারিত কমেন্টে