মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ১১:৫৫:৪২

মাল্টিমিডিয়া/মোজো রিপোর্টার নিয়োগ দিচ্ছে কাল প্রকাশ

কাল প্রকাশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১:৫৪
শেয়ার: mail
মাল্টিমিডিয়া/মোজো রিপোর্টার নিয়োগ দিচ্ছে কাল প্রকাশ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ডিজিটাল সংবাদমাধ্যম কাল প্রকাশ-এর নিউজ বিভাগে মাল্টিমিডিয়া/মোজো রিপোর্টার পদে ফুলটাইম জনবল নিয়োগ দেওয়া হবে। সংবাদ সংগ্রহের পাশাপাশি ভিডিও কনটেন্ট, লাইভ ও ডিজিটাল প্ল্যাটফর্মে কাজ করতে আগ্রহী উদ্যমী ও দায়িত্বশীল প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে।

পদের নাম: মাল্টিমিডিয়া/মোজো রিপোর্টার
বিভাগ: নিউজ
চাকরির ধরন: ফুলটাইম
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে

দায়িত্বসমূহ:

  • সংবাদ সংগ্রহ, সাক্ষাৎকার গ্রহণ ও প্রতিবেদন তৈরি করা।
  • ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক ও নির্ভুল সংবাদ পরিবেশন করা।
  • ভিডিও ধারণ করে প্যাকেজ, রিলস, শর্টস ও অন্যান্য মাল্টিমিডিয়া কনটেন্ট তৈরি করা।
  • সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ সংবাদ ও বিভিন্ন ইভেন্ট কাভার করা।
  • সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ে কনটেন্টের জন্য প্রয়োজনীয় গবেষণা ও তথ্য সংগ্রহ করা।
  • ডিজিটাল প্ল্যাটফর্মের উপযোগী সংবাদ, ভিডিও ও অন্যান্য কনটেন্ট তৈরি করা।
  • ভিডিও এডিটর, গ্রাফিক্স ডিজাইনার ও নিউজরুমের অন্যান্য সদস্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করা।
  • নতুন ও সৃজনশীল কনটেন্ট আইডিয়া তৈরি করা।

শিক্ষাগত যোগ্যতা:

যেকোনো বিষয়ে স্নাতক/সমমান পাস অথবা অধ্যয়নরত প্রার্থীরা আবেদন করতে পারবেন।

অন্যান্য যোগ্যতা:

  • বাংলা ভাষায় সাবলীলভাবে কথা বলার সক্ষমতা থাকতে হবে।
  • ইংরেজি ভাষায় যোগাযোগ ও অনুবাদের মৌলিক দক্ষতা থাকতে হবে।
  • জাতীয় ও আন্তর্জাতিক সমসাময়িক ঘটনাবলি সম্পর্কে ধারণা থাকতে হবে।
  • ডিজিটাল মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যম সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে।
  • সোশ্যাল মিডিয়ার কপিরাইট পলিসি, কপিরাইট ক্লেইম ও স্ট্রাইক সম্পর্কে ধারণা থাকতে হবে।
  • ক্যামেরা/স্মার্টফোন দিয়ে ভিডিও ধারণের প্রাথমিক দক্ষতা থাকতে হবে।
  • ভিডিও এডিটিং ও গ্রাফিকসের প্রাথমিক ধারণা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
  • মাঠপর্যায়ে কাজ করার মানসিকতা ও সংবাদ সংগ্রহে আগ্রহ থাকতে হবে।
  • রোস্টার/শিডিউল অনুযায়ী কাজ করার মানসিকতা থাকতে হবে।
  • দায়িত্বশীলতা, সময়নিষ্ঠা ও টিমওয়ার্কের মানসিকতা থাকতে হবে।

অভিজ্ঞতা:

সাংবাদিকতা, মাল্টিমিডিয়া কনটেন্ট, ভিডিও রিপোর্টিং ও স্ক্রিপ্ট তৈরিতে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তবে নির্ধারিত যোগ্যতা ও কাজের প্রতি আগ্রহ থাকলে অনভিজ্ঞ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

আবেদন করার নিয়ম:

আগ্রহী প্রার্থীদের সিভি ও পূর্বে করা কাজের নমুনা/ভিডিও পোর্টফোলিও পাঠাতে হবে:

📧 cv.kalprakash@gmail.com

আবেদনের শেষ সময়: ১০ সেপ্টেম্বর ২০২৬

কাল প্রকাশ
স্বদেশ টাওয়ার (৬ষ্ঠ তলা), ৪১/৬, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
ওয়েবসাইট: www.kalprakash.com

নোট: মেইলের সাবজেক্টে “Multimedia/MOJO Reporter” উল্লেখ করতে হবে।

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৩১ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মাল্টিমিডিয়া/মোজো রিপোর্টার নিয়োগ দিচ্ছে কাল প্রকাশ

বিস্তারিত কমেন্টে