সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:১১:৩৭

বসুন্ধরা আবাসিক এলাকায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত আটক

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ৩:০২
শেয়ার: mail
বসুন্ধরা আবাসিক এলাকায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত আটক

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ছিনতাইয়ের ঘটনায় মূল অভিযুক্ত গোলাম রাফি খানকে আটক করা হয়েছে। ঘটনার ৩৬ ঘণ্টার মধ্যে তাকে আটক করেন বসুন্ধরা আবাসিক এলাকার নিরাপত্তাকর্মীরা। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশে সোপর্দ করা হয়।

আটক গোলাম রাফি খান বসুন্ধরা আবাসিক এলাকার ‘আই’ ব্লকের ১০ নম্বর রোডের একটি বাসায় বসবাস করেন। প্রায় ১৬ বছর ধরে তিনি ওই এলাকায় বসবাস করছেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সম্প্রতি বসুন্ধরা আবাসিক এলাকায় হেঁটে যাওয়ার সময় এক নারীর ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। ঘটনার পর ওই এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয় এবং তার ব্যবহৃত মোটরসাইকেলের ছবি সংগ্রহ করা হয়। পরবর্তীতে নিরাপত্তাকর্মীরা অভিযান চালিয়ে গোলাম রাফি খানকে আটক করেন। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং নিজেকে ইয়াবাসেবী বলে দাবি করেন।

নিরাপত্তাকর্মীরা জানান, ছিনতাইয়ের ঘটনার সিসিটিভি ফুটেজ, ব্যবহৃত মোটরসাইকেলের ছবি ও অভিযুক্তের স্বীকারোক্তিমূলক ভিডিও তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য সংরক্ষণ এবং পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৩০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বসুন্ধরা আবাসিক এলাকায় ছিনতাইয়ের ৩৬ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত আটক

বিস্তারিত কমেন্টে