সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | ১৫ ভাদ্র, ১৪৩৩ | ১৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:১৯:২৮

মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড পেলেন পরিচালক নাজনীন হাসান খান

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ২:২৫
শেয়ার: mail
মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড পেলেন পরিচালক নাজনীন হাসান খান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বিনোদন অঙ্গনে সৃজনশীল নির্মাণকর্মের স্বীকৃতিস্বরূপ ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করেছেন নাট্যপরিচালক নাজনীন হাসান খান। তার পরিচালিত নাটক ‘জামাই বাড়িতে ঈদ’-এর জন্য তাকে শ্রেষ্ঠ পরিচালক হিসেবে এ সম্মাননায় ভূষিত করা হয়েছে।

সাউথ এশিয়া সোশ্যাল এডুকেশন ফাউন্ডেশনের আয়োজনে গত শনিবার (২৯ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরের হোটেল অর্নেটে অনুষ্ঠিত হয় ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান অনুষ্ঠান। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখা গুণীজনদের সম্মানিত করার পাশাপাশি নাট্য নির্মাণে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ নাজনীন হাসান খানের নাম ঘোষণা করা হয়।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে পরিচালক নাজনীন হাসান খান বলেন, “এই সম্মাননা আমার জন্য অত্যন্ত আনন্দের ও সম্মানের। একজন নির্মাতা হিসেবে দর্শকদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। তবে এ ধরনের স্বীকৃতি নতুন উদ্যমে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগায়। মাদার তেরেসার নামের এই সম্মাননা পেয়ে আমি সত্যিই কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, “আমি সবসময় এমন গল্প নিয়ে কাজ করতে চাই, যেখানে মানুষের জীবন, অনুভূতি এবং সমাজের বাস্তব চিত্র ফুটে উঠবে। নির্মাণ আমার ভালোবাসার জায়গা। দর্শকদের মানসম্মত ও অর্থবহ কাজ উপহার দেওয়ার এ প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি এস এম মজিবুর রহমান, ইবাইস ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আহসান উল্লাহ, দেশবরেণ্য নজরুলসংগীত শিল্পী ফাতেমা তুজ জোহরা এবং আয়োজক সংগঠনের নির্বাহী পরিচালক আর কে রিপন। আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, নিজ নিজ কর্মক্ষেত্রে প্রশংসনীয় অবদান রাখা গুণীজনদের কাজের স্বীকৃতি দিতেই এ সম্মাননার আয়োজন করা হয়।

উল্লেখ্য, নির্মাতা নাজনীন হাসান খান নিয়মিতভাবে সৃজনশীল ও গল্পনির্ভর নাটক নির্মাণ করে আসছেন। তার পরিচালিত ‘জামাই বাড়িতে ঈদ’ নাটকটি দর্শকপ্রিয়তা অর্জনের পাশাপাশি এবার আন্তর্জাতিক পর্যায়ের এই বিশেষ স্বীকৃতি এনে দিলো।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৩০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড পেলেন পরিচালক নাজনীন হাসান খান

বিস্তারিত কমেন্টে