রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:৩০:০১

আমরা তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না: ইরানি স্পিকার কলিবফ

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১:২৯
শেয়ার: mail
আমরা তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না: ইরানি স্পিকার কলিবফ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ইরান তেল বিক্রি করতে না পারলে মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশকেও তেল বিক্রি করতে দেওয়া হবে না বলে ফের কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে গত ২২ জুলাই নিজের করা একটি বক্তব্য পুনরায় শেয়ার করে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের এই সতর্কবার্তা দেন তিনি। ওই বার্তায় তিনি লিখেছিলেন, ‘যেখানে আমরা তেল বিক্রি করতে পারব না, সেখানে কেউ তেল বিক্রি করতে পারবে না।’

ইরানি সংবাদমাধ্যম পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডকে (সেন্টকম) সন্ত্রাসী বাহিনী হিসেবে আখ্যায়িত করে এর কমান্ডার ব্র্যাড কুপারের এক দাবির জবাবে স্পিকার কলিবফ পোস্টটি পুনরায় প্রকাশ করেন।

পোস্টটি শেয়ার করে কলিবফ আবারও স্পষ্ট বার্তা দিয়ে বলেন, ইরান যদি আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি করতে না পারে, তবে এই অঞ্চল থেকে অন্য কাউকেও নির্বিঘ্নে তেল বিক্রি করতে দেওয়া হবে না।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৩০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

আমরা তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না: ইরানি স্পিকার কলিবফ

বিস্তারিত কমেন্টে