রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ২:২৮:৩৭

বারিধারা ডিওএইচএসে বিড়ালকে খাবার দেওয়ার সময় বাসিন্দাদের ওপর নিরাপত্তাকর্মীদের হামলা

অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১:৪৩
শেয়ার: mail
বারিধারা ডিওএইচএসে বিড়ালকে খাবার দেওয়ার সময় বাসিন্দাদের ওপর নিরাপত্তাকর্মীদের হামলা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার কয়েকজন বাসিন্দার ওপর প্রায় ৩০ জন নিরাপত্তাকর্মী অতর্কিত হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, উপস্থিত নিরাপত্তাকর্মীদের পোশাকে কোনো নেমপ্লেট ছিল না।

ভুক্তভোগী বাসিন্দাদের অভিযোগ, গত বৃহস্পতিবার রাতে এলাকার পথবিড়ালদের খাবার দেওয়ার সময় বারিধারা ডিওএইচএস পার্কের কাছে প্রায় ৩০ জন নিরাপত্তাকর্মী তাঁদের ওপর হামলা চালান এবং নির্মমভাবে মারধর করেন।

ভুক্তভোগী বাসিন্দা আকিবুর রহমান খান অভিযোগ করে বলেন, ‘আমার স্ত্রী ও আমাকে বেধড়ক মারধর করা হয়েছে। আমার স্ত্রীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে লাথি মারা হয় এবং চুল ধরে টানাহেঁচড়া করা হয়।’ তিনি জানান, একই ঘটনায় রাফিদ নামের আরেক বাসিন্দাকেও গুরুতরভাবে মারধর করা হয়েছে।

আকিবুর রহমান আরও জানান, নিরাপত্তাকর্মীরা তাঁর পায়ের ওপর পা দিয়ে মাড়িয়ে দেন এবং মুখ ও পিঠে এলোপাতাড়ি লাথি মারেন। এতে তিনি পায়ে গুরুতর আঘাত পান এবং তাঁর পায়ের হাড়ে ফ্র্যাকচার হয়।

এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য মানবাধিকার কর্মী, নাগরিক সংগঠন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর আহ্বান জানিয়েছেন বারিধারা ডিওএইচএসের বাসিন্দারা। একই সঙ্গে প্রাণী কল্যাণ নিশ্চিতকরণ এবং কমিউনিটির পথবিড়ালদের সুরক্ষার অধিকার নিশ্চিত করারও দাবি জানান তাঁরা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

বারিধারা ডিওএইচএসে বিড়ালকে খাবার দেওয়ার সময় বাসিন্দাদের ওপর নিরাপত্তাকর্মীদের হামলা

বিস্তারিত কমেন্টে