রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:০৭:০৯

লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে নগদ পুরস্কার

অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১:২০
শেয়ার: mail
লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে নগদ পুরস্কার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে বাংলাদেশ পুলিশের একটি বিশেষ ইউনিট গঠন করা হয়েছে। এ ছাড়া অস্ত্র উদ্ধারের সুনির্দিষ্ট তথ্য প্রদানকারীকে ১০ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত নগদ পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

শনিবার (২৯ আগস্ট) সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে গত তিন মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

সভায় আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ সদস্যরা কর্মক্ষেত্রে আধুনিক প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধি এবং প্রয়োজনীয় বিভিন্ন লজিস্টিক চাহিদার কথা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরেন। সরকার এসব সংকট নিরসনে কাজ করছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধীরে ধীরে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে আরও উন্নতি ঘটে, সে ব্যাপারে পুলিশকে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। অবৈধ ও লুট হওয়া অস্ত্র উদ্ধারে মাঠপর্যায়ে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট, তথ্য দিলে মিলবে নগদ পুরস্কার

বিস্তারিত কমেন্টে